বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। সর্বশেষ বিশ্লেষণে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার ওপরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপটার হিসাব অনুযায়ী, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৫.৪৬ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা ১৫.০৬ শতাংশ। আর শুরুতে শীর্ষে থাকা স্পেন নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১২.৪৮ শতাংশ। বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৪৮%), পর্তুগাল (৬.৭১%), জার্মানি (৬.৬০%), নরওয়ে (৫.৪২%), ব্রাজিল (৪.৫৬%), নেদারল্যান্ডস (৪.২৬%) এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র (৪.০৭%)। টুর্নামেন্ট শুরুর আগে ১০ জুন প্রকাশিত পূর্বাভাসে স্পেনকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণভাগের কার্যকারিতা এবং সম্ভাব্য নকআউট পথ বিশ্লেষণ করে এবার তাদেরই শীর্ষ দাবিদার হিসেবে মূল্যায়ন করেছে সুপারকম্পিউটার। উল্লেখ্য, ২

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। সর্বশেষ বিশ্লেষণে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার ওপরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপটার হিসাব অনুযায়ী, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৫.৪৬ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা ১৫.০৬ শতাংশ। আর শুরুতে শীর্ষে থাকা স্পেন নেমে গেছে তৃতীয় স্থানে, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১২.৪৮ শতাংশ। বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৪৮%), পর্তুগাল (৬.৭১%), জার্মানি (৬.৬০%), নরওয়ে (৫.৪২%), ব্রাজিল (৪.৫৬%), নেদারল্যান্ডস (৪.২৬%) এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র (৪.০৭%)। টুর্নামেন্ট শুরুর আগে ১০ জুন প্রকাশিত পূর্বাভাসে স্পেনকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণভাগের কার্যকারিতা এবং সম্ভাব্য নকআউট পথ বিশ্লেষণ করে এবার তাদেরই শীর্ষ দাবিদার হিসেবে মূল্যায়ন করেছে সুপারকম্পিউটার। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হবে নকআউট পর্ব, যেখানে বদলে যেতে পারে শিরোপা জয়ের সম্ভাবনার এই সমীকরণও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow