বিশ্বকাপ জয়ের সব ধরনের ‘উপাদান’ আছে মরক্কোর এই দলে!
২০২২ বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়ে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। ফ্রান্সের কাছে হেরে আর একটি ধাপ এগুতে পারেনি তারা। হয়েছিল চতুর্থ। এবারও আফ্রিকান দেশটি বেশ সমীহ আদায় করছে প্রতিপক্ষ দলগুলোর কাছ থেকে। সমর্থকদেরও তারা দারুণ আশাবাদী করে তুলছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের মত শক্তিশালী দলকে রুখে দিয়েছিল ১-১ গোলে। স্কটল্যান্ডকে ১-০ এবং হাইতিকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ব্রাজিলের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ রানারআপ হয়েছে তারা। তবে, যেভাবে খেলছে দলটি, তাতে কোচ মোহাম্মদ ওয়াহবির মনে এই বিশ্বাস জন্ম হয়েছে যে, বিশ্বকাপ জিততে হলে যা যা প্রয়োজন, তার সব উপাদানই রয়েছে মরক্কোর এই দলটিতে। তিনি মনে করেন, আফ্রিকান কোনো দেশ যদি বিশ্বকাপ জেতে, তাহলে মরক্কোই হবে সেই প্রথম দেশ। বুধবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবারও আরও বড় কিছু করার স্বপ্ন দেখছে। নকআউট পর্ব শুরুর আগে কোচ ওয়াহবি জানিয়েছেন, ২০২২ সালের সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার মতো সব উপাদান তার দলের মধ্যে আছে। তিনি বলেন, ‘আমরা এখন এম
২০২২ বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়ে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। ফ্রান্সের কাছে হেরে আর একটি ধাপ এগুতে পারেনি তারা। হয়েছিল চতুর্থ। এবারও আফ্রিকান দেশটি বেশ সমীহ আদায় করছে প্রতিপক্ষ দলগুলোর কাছ থেকে। সমর্থকদেরও তারা দারুণ আশাবাদী করে তুলছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের মত শক্তিশালী দলকে রুখে দিয়েছিল ১-১ গোলে। স্কটল্যান্ডকে ১-০ এবং হাইতিকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ব্রাজিলের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ রানারআপ হয়েছে তারা। তবে, যেভাবে খেলছে দলটি, তাতে কোচ মোহাম্মদ ওয়াহবির মনে এই বিশ্বাস জন্ম হয়েছে যে, বিশ্বকাপ জিততে হলে যা যা প্রয়োজন, তার সব উপাদানই রয়েছে মরক্কোর এই দলটিতে। তিনি মনে করেন, আফ্রিকান কোনো দেশ যদি বিশ্বকাপ জেতে, তাহলে মরক্কোই হবে সেই প্রথম দেশ।
বুধবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবারও আরও বড় কিছু করার স্বপ্ন দেখছে।
নকআউট পর্ব শুরুর আগে কোচ ওয়াহবি জানিয়েছেন, ২০২২ সালের সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার মতো সব উপাদান তার দলের মধ্যে আছে। তিনি বলেন, ‘আমরা এখন এমন এক নতুন যাত্রার অংশ, যেখানে সত্যিই বিশ্বাস করতে হবে যে, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হতে পারি।’
তিনি আরও বলেন, ‘কিভাবে আমরা সেই লক্ষ্য অর্জন করব? কিভাবে সেখানে পৌঁছাব? আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে এবং প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করতে হবে।’
বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের শতভাগ নিবেদিত থাকতে হবে। আমি আমার কাজের ওপর অনেক বিশ্বাস রাখি। বিশ্বের সেরা দল হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবই আমাদের আছে।’
গ্রুপ ‘সি’থেকে ব্রাজিলের পর দ্বিতীয় হয়ে শেষ ৩২-এ উঠেছে মরক্কো। আগামী ২৯ জুন মেক্সিকোর মন্তেরেতে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের যে কোনো এক দেশ।
বিশেষ করে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করা নেদারল্যান্ডস দুর্দান্ত ছন্দে থাকলেও কোনো দলকেই ভয় পাচ্ছে না মরক্কো। সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ওয়াহবি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো পছন্দ নেই। জীবন যেমন চলে, তেমনই চলবে। দেখা যাক আমাদের প্রতিপক্ষ কে হয়। আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা বিশ্বকাপ।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে একটি লক্ষ্য নিয়েই এসেছি। আমাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক। আর আমরা যে কোনো দলের বিপক্ষেই খেলতে পারি। তাদের ম্যাচগুলো দেখেছি। আমাদের প্রস্তুতি নিতে হবে, বিশ্লেষণ করতে হবে। আর আত্মবিশ্বাস নিয়েই সেই ম্যাচে নামব আমরা।’
আরএএইচইউএল/
What's Your Reaction?