বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করছেন ইংলিশ ‘সুপারফ্যান’
ইংল্যান্ড ফুটবল দলের খেলা দেখতে এবার নিজের বাড়িই বিক্রি করে দিচ্ছেন দেশটির পরিচিত ‘সুপারফ্যান’ অ্যান্ডি মিলনে। আসন্ন বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সফরের খরচ জোগাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৬২ বছর বয়সী অ্যান্ডি মিলনে ২০২২ কাতার বিশ্বকাপের সময় ভাইরাল হন। ইংল্যান্ডের জার্সি পরে হাতে বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ নিয়ে তার উচ্ছ্বসিত একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
বর্তমানে থাইল্যান্ডে বসবাস করা অবসরপ্রাপ্ত এই শিক্ষক ইংল্যান্ড সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। ২০২৪ সালে বিবিসির ‘স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ার’ অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নেন তিনি।
এ পর্যন্ত মোট নয়টি বিশ্বকাপ দেখেছেন মিলনে। এর মধ্যে আটটি ছিল পুরুষ দলের এবং একটি নারী দলের বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ সফরের খরচ মেটাতে ইংল্যান্ডের চেশায়ারের নর্থউইচ এলাকায় থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য তুলেছেন। বাড়িটির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে মিলনে বলেন, আমি বিশ্বকাপে যাওয়ার জন্যই বাড়িটি বিক্রি করছি। কাতার বিশ্বকাপ ছিল নিজের জন্য দেওয়া এক ধরনের উপহার। অনেক ব
ইংল্যান্ড ফুটবল দলের খেলা দেখতে এবার নিজের বাড়িই বিক্রি করে দিচ্ছেন দেশটির পরিচিত ‘সুপারফ্যান’ অ্যান্ডি মিলনে। আসন্ন বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সফরের খরচ জোগাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৬২ বছর বয়সী অ্যান্ডি মিলনে ২০২২ কাতার বিশ্বকাপের সময় ভাইরাল হন। ইংল্যান্ডের জার্সি পরে হাতে বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ নিয়ে তার উচ্ছ্বসিত একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
বর্তমানে থাইল্যান্ডে বসবাস করা অবসরপ্রাপ্ত এই শিক্ষক ইংল্যান্ড সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। ২০২৪ সালে বিবিসির ‘স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ার’ অনুষ্ঠানেও অতিথি হিসেবে অংশ নেন তিনি।
এ পর্যন্ত মোট নয়টি বিশ্বকাপ দেখেছেন মিলনে। এর মধ্যে আটটি ছিল পুরুষ দলের এবং একটি নারী দলের বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ সফরের খরচ মেটাতে ইংল্যান্ডের চেশায়ারের নর্থউইচ এলাকায় থাকা তার দ্বিতীয় বাড়িটি বিক্রির জন্য তুলেছেন। বাড়িটির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে মিলনে বলেন, আমি বিশ্বকাপে যাওয়ার জন্যই বাড়িটি বিক্রি করছি। কাতার বিশ্বকাপ ছিল নিজের জন্য দেওয়া এক ধরনের উপহার। অনেক বছর ধরে এর জন্য সঞ্চয় করেছিলাম।
তিনি বলেন, আমাদের এই দ্বিতীয় বাড়িটি ২৭ বছর ধরে রয়েছে। তাই মনে হয়েছে, এখনই এটি বিক্রি করার সঠিক সময়।
১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিলেন মিলনে। এবার তিনি সাত সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকবেন এবং ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচের টিকিটও সংগ্রহ করেছেন।
খরচ কমাতে বিভিন্ন জায়গায় বন্ধুদের বাসায় থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মিলনে বলেন, আমি সবসময় যতটা সম্ভব কম খরচে ভ্রমণ করার চেষ্টা করি। সুযোগ পেলে কাউচ সার্ফিং করবো। মেক্সিকো, ডালাস ও ভ্যাঙ্কুভারে আমার বন্ধু রয়েছে।
এদিকে বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা বাড়ছে। ইউরোপভিত্তিক সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও করেছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য গত ডিসেম্বরে টিকিটের মূল্যকে অস্বাভাবিক চাহিদার প্রতিফলন বলে ব্যাখ্যা দেন। একইসঙ্গে সীমিত সংখ্যক তুলনামূলক কম দামের ৬০ ডলারের টিকিটও ছাড়ার ঘোষণা দেয় ফিফা।
তথ্য অনুযায়ী, একজন দর্শক যদি বিশ্বকাপের প্রতিটি রাউন্ডে একটি করে মোট আটটি ম্যাচ দেখতে চান, তাহলে সর্বনিম্ন মূল্যমানের টিকিটেই খরচ হবে প্রায় ৫ হাজার ২২৫ পাউন্ড। মধ্যম সারির টিকিটে এই খরচ দাঁড়াবে ৮ হাজার ৫৮০ পাউন্ড এবং সর্বোচ্চ দামের টিকিটে তা হবে ১২ হাজার ৩৫০ পাউন্ড।
এ ছাড়া কিছু আয়োজক শহরে ফ্যান জোনে প্রবেশের জন্যও অর্থ নেওয়ার সিদ্ধান্তে সমালোচনা তৈরি হয়েছে। অতীতে এসব ফ্যান জোন সাধারণত বিনামূল্যে উন্মুক্ত থাকত।
দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে আয়োজক শহর বোস্টনে ট্রেনের ভাড়া চারগুণ পর্যন্ত বাড়তে পারে। যদিও এ বিষয়ে মন্তব্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি স্পোর্ট।
এর আগে কাতার বিশ্বকাপে টিকিটধারীদের জন্য মেট্রো ভ্রমণ ছিল সম্পূর্ণ বিনামূল্যে।