বিশ্বকাপ ফুটবলে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য, নাটোরে প্রতিবাদ

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইরান ফুটবল দলের প্রতি ফিফা ও আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইরান সমর্থকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০ ফুট দীর্ঘ ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে নাটোর ও আশপাশের এলাকার ইরান সমর্থকেরা জাতীয় পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী ব্যানার নিয়ে নাটোর প্রেসক্লাব চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কথাসাহিত্যিক ও ইরান সমর্থক ড. জাকির তালুকদার। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানির মতো দলগুলোর সমর্থকদের উচ্ছ্বাস বেশি দেখা যায়। ইরান ফুটবলে কেমন করবে, সেটা মাঠের বিষয়। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে সমান সুযোগ ও সুবিধা দিতে হবে। তিনি বলেন, ইরান ফুটবল দলকে প্লেনে উড়ে এসে খেলা শেষে আবার তখনই ফিরে যেতে হবে, যা অন্

বিশ্বকাপ ফুটবলে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য, নাটোরে প্রতিবাদ

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইরান ফুটবল দলের প্রতি ফিফা ও আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইরান সমর্থকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০ ফুট দীর্ঘ ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে নাটোর ও আশপাশের এলাকার ইরান সমর্থকেরা জাতীয় পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী ব্যানার নিয়ে নাটোর প্রেসক্লাব চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কথাসাহিত্যিক ও ইরান সমর্থক ড. জাকির তালুকদার। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানির মতো দলগুলোর সমর্থকদের উচ্ছ্বাস বেশি দেখা যায়। ইরান ফুটবলে কেমন করবে, সেটা মাঠের বিষয়। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে সমান সুযোগ ও সুবিধা দিতে হবে।

বিশ্বকাপ ফুটবলে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈষম্য, নাটোরে প্রতিবাদ

তিনি বলেন, ইরান ফুটবল দলকে প্লেনে উড়ে এসে খেলা শেষে আবার তখনই ফিরে যেতে হবে, যা অন্য কোনো দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফিফার বিচারে এটি চরম বৈষম্যমূলক আচরণ। যুক্তরাষ্ট্র ইরান দলের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছে, তা ক্রীড়া চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ সমর্থকরা বলেন, বিশ্বকাপের মতো একটি আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন আসরে সব দলের জন্য সমান সুযোগ, সুবিধা ও সম্মান নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব। মাঠের বাইরের এ রাজনৈতিক ও মানসিক প্রতিকূলতা পার হয়ে ইরান দল বিশ্বকাপে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

পতাকা উত্তোলন ও শোভাযাত্রায় নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার ইরান ফুটবল দলের সমর্থকেরা অংশ নেন।

রেজাউল করিম রেজা/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow