বিশ্বকাপ বিদায়ের পর বেলজিয়ামের দুই বড় তারকার ভবিষ্যৎ অনিশ্চিত
স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বেলজিয়াম জাতীয় দলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়া। দুই অভিজ্ঞ ফুটবলারই বলেছেন, টানা ব্যস্ত মৌসুমের পর তাদের কিছুটা সময় দরকার। পাশাপাশি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়া জানিয়েছেন, বেলজিয়াম ফুটবল ফেডারেশন ও প্রধান কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আলোচনার পরই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। স্পেনের কাছে ২-১ গোলে হেরে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। এরপর জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা ডি ব্রুইনা ও কোর্তোয়া কেউই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি দেননি। বেলজিয়ামের হয়ে ১২৪তম ম্যাচ খেলা ডি ব্রুইনা স্বীকার করেছেন, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের শারীরিক চাপ তার ওপর বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে ২০২৫ সালের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর সময়টা তার জন্য ছিল কঠিন। অন্যদিকে, উরুর সামনের পেশিতে চোট পাওয়ায় খেলতে চাইলেও কোয়ার্টার ফাইনালে বদলি হয়ে মাঠ ছাড়তে হয় কোর্তোয়াকে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্পোরজাকে দেওয়া সাক্ষাৎকারে ডি ব্রুইনা বলেন, সাম্
স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বেলজিয়াম জাতীয় দলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়া। দুই অভিজ্ঞ ফুটবলারই বলেছেন, টানা ব্যস্ত মৌসুমের পর তাদের কিছুটা সময় দরকার। পাশাপাশি রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কোর্তোয়া জানিয়েছেন, বেলজিয়াম ফুটবল ফেডারেশন ও প্রধান কোচ রুডি গার্সিয়ার সঙ্গে আলোচনার পরই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
স্পেনের কাছে ২-১ গোলে হেরে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। এরপর জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা ডি ব্রুইনা ও কোর্তোয়া কেউই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি দেননি।
বেলজিয়ামের হয়ে ১২৪তম ম্যাচ খেলা ডি ব্রুইনা স্বীকার করেছেন, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের শারীরিক চাপ তার ওপর বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে ২০২৫ সালের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের পর সময়টা তার জন্য ছিল কঠিন। অন্যদিকে, উরুর সামনের পেশিতে চোট পাওয়ায় খেলতে চাইলেও কোয়ার্টার ফাইনালে বদলি হয়ে মাঠ ছাড়তে হয় কোর্তোয়াকে।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্পোরজাকে দেওয়া সাক্ষাৎকারে ডি ব্রুইনা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শারীরিকভাবে তাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তাই আপাতত জাতীয় দল থেকে কিছুদিন বিরতি নিতে চান তিনি।
ডি ব্রুইনা বলেন, ‘গত দুই-তিন বছর আমার জন্য খুব কঠিন ছিল। বড় একটি অস্ত্রোপচারও করাতে হয়েছে। এখন আমার বয়স ৩৫ বছর। প্রতিদিন নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে এই তরুণ দলের জন্য উদাহরণ হতে পারছি, এ জন্য আমি গর্বিত।’
বেলজিয়ামের জার্সিতে এটিই কি তার শেষ ম্যাচ ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। তবে আপাতত আমাকে একটু বিরতি নিতে দিন। বছরটি খুব ব্যস্ত কেটেছে। এরপর দেখা যাবে কী হয়।’
গ্রুপ পর্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোর্তোয়ার বিশ্বকাপ শেষ হয়েছে চোটের কারণে। বেলজিয়ামের হয়ে ১১৫টি ম্যাচ খেলা এই গোলরক্ষকও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন।
কোর্তোয়া বলেন, ‘নেশনস লিগ থেকে যদি এক বছরের বিরতি নিতে পারি, তাহলে কিছুটা বিশ্রাম পাব। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব এবং মূল আসরে আবার গোলবার সামলাতে পারব। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় দলের কোচ ও ফেডারেশনের।’
তিনি আরও বলেন, ‘আমি ভিনসেন্ট মানার্ট এবং জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনা করব। যদি তারা বিষয়টি আমার মতো করে না দেখেন, তাহলে আমাকে ভাবতে হবে আমি বেলজিয়ামের হয়ে খেলা চালিয়ে যেতে পারব কি না। হয়তো আন্তর্জাতিক ফুটবলে এটিই ছিল আমার শেষ ম্যাচ।’
ডি ব্রুইনা এখন কিছুদিন বিশ্রাম নিয়ে এরপর আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, কোর্তোয়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে রুডি গার্সিয়া ও ভিনসেন্ট মানার্টের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর। সেই সিদ্ধান্তই ঠিক করবে তিনি বেলজিয়ামের পরিকল্পনার অংশ থাকবেন, নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।
আরএএইচইউএল/এমএমআর
What's Your Reaction?