বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে এবার ইতালির হেড কোচের পদত্যাগ

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বাদ পড়েছে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই। দেশটির ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। এর মধ্যে ব্যর্থতার দায় নিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন দলটির হেড কোচ গেনারো গাত্তুসো। ২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা কোচ এক বছরেরও কম সময় দায়িত্বে থাকার পর বিদায় নিলেন। গত মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়াই গাত্তুসোর বিদায়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ইতালি দুটি শট মিস করে, যা শেষ পর্যন্ত তাদের বিদায় নিশ্চিত করে। এই ব্যর্থতার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনাও পদত্যাগ করেছেন। যদিও শুরুতে তিনি গাত্তুসোকে দায়িত্বে থাকতে অনুরোধ করেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত কোচ নিজেই সরে দাঁড়ান। একই সঙ্গে জাতীয় দলের জেনারেল ম্যানেজার জিয়ানলুইজি বুফনও পদ ছাড়েন। গত বছরের জুনে লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত হওয়ার পর গাত্তুসো ইতালির দায়িত্ব নেন। ইউরো ২০২৪-এ হতাশাজনক পারফরম্যান্স এবং বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আরলিং হালান্ডের নরওয়ের কাছে ৩-০ গোলে হা

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে এবার ইতালির হেড কোচের পদত্যাগ

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বাদ পড়েছে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই। দেশটির ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। এর মধ্যে ব্যর্থতার দায় নিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন দলটির হেড কোচ গেনারো গাত্তুসো।

২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা কোচ এক বছরেরও কম সময় দায়িত্বে থাকার পর বিদায় নিলেন। গত মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়াই গাত্তুসোর বিদায়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ইতালি দুটি শট মিস করে, যা শেষ পর্যন্ত তাদের বিদায় নিশ্চিত করে।

এই ব্যর্থতার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনাও পদত্যাগ করেছেন। যদিও শুরুতে তিনি গাত্তুসোকে দায়িত্বে থাকতে অনুরোধ করেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত কোচ নিজেই সরে দাঁড়ান। একই সঙ্গে জাতীয় দলের জেনারেল ম্যানেজার জিয়ানলুইজি বুফনও পদ ছাড়েন।

গত বছরের জুনে লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত হওয়ার পর গাত্তুসো ইতালির দায়িত্ব নেন। ইউরো ২০২৪-এ হতাশাজনক পারফরম্যান্স এবং বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আরলিং হালান্ডের নরওয়ের কাছে ৩-০ গোলে হারের পর স্পালেত্তির বিদায় ঘটে।

গাত্তুসোর অধীনে পরিসংখ্যানগতভাবে ইতালির পারফরম্যান্স মন্দ ছিল না-৮ ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ১ হার। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যর্থতাই শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে বাধ্য করে। বিশেষ করে নরওয়ের বিপক্ষে সান সিরোতে ৪-১ গোলের বড় হার এবং বসনিয়ার বিপক্ষে প্লে-অফে ছিটকে পড়া ছিল বড় ধাক্কা।

স্পালেত্তির জায়গায় গাত্তুসোকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও শুরু থেকেই প্রশ্ন উঠেছিল, কারণ ক্লাব পর্যায়ে তার কোচিং ক্যারিয়ার খুব একটা স্থিতিশীল ছিল না। শেষ পর্যন্ত সমালোচনার মুখেই বিদায় নিতে হলো এই বিশ্বকাপজয়ী তারকাকে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow