বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই মেক্সিকো সিটিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষকরা। শিক্ষকদের সংগঠন সিএনটিই-এর সদস্যরা উদ্বোধনী ম্যাচের ভেন্যুর দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় পুলিশ তাদের পথরোধ করে। বুধবার (১০ জুন) টিভিপি ওয়ার্ল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পেনশন, বেতন বৃদ্ধি এবং শিক্ষা খাতের সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। সিএনটিই বলেছে, তাদের উদ্দেশ্য কোনো ধরনের সংঘাত সৃষ্টি করা নয়। এই বিক্ষোভ সাম্প্রতিক সময়ে মেক্সিকো সিটির কেন্দ্রীয় এলাকার বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছে। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন ঘিরে প্রস্তুতি চলার মধ্যেই এসব আন্দোলন অব্যাহত রয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, সরকার বিক্ষোভ দমনের পথে যাবে না। তবে তিনি নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্বের অন্যতম আলোচিত এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে দেশ

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই মেক্সিকো সিটিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষকরা। শিক্ষকদের সংগঠন সিএনটিই-এর সদস্যরা উদ্বোধনী ম্যাচের ভেন্যুর দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় পুলিশ তাদের পথরোধ করে।

বুধবার (১০ জুন) টিভিপি ওয়ার্ল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পেনশন, বেতন বৃদ্ধি এবং শিক্ষা খাতের সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে। সিএনটিই বলেছে, তাদের উদ্দেশ্য কোনো ধরনের সংঘাত সৃষ্টি করা নয়।

এই বিক্ষোভ সাম্প্রতিক সময়ে মেক্সিকো সিটির কেন্দ্রীয় এলাকার বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেছে। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন ঘিরে প্রস্তুতি চলার মধ্যেই এসব আন্দোলন অব্যাহত রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, সরকার বিক্ষোভ দমনের পথে যাবে না। তবে তিনি নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্বের অন্যতম আলোচিত এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow