বিশ্বকাপ শুরুর একদিন আগে সাবেক চ্যাম্পিয়নদের বড় দুঃসংবাদ

আগামীকাল শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগের দিন বড় ধরনের দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন দলটির তারকা পেসার জশ হ্যাজলউড। শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। এ জন্য সবশেষ অ্যাশেজের দলে ছিলেন না। পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে একিলিসে চোট পান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট কাটিয়ে উঠার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছিলেন হ্যাজলউড। কিন্তু সে চেষ্টায় সফল হতে পারলেন না তারকা পেসার। পিঠের চোটের কারণে এর আগে সম্প্রতি প্যাট কামিন্সকে হারিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাজলউডের ছিটকে যাওয়া আরও বড় ধাক্কা হয়ে এল অজিদের জন্য। সাম্প্রতিক সময়গুলোতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। চোটে পড়ার আগে সবশেষ ম্যাচটিতেও ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। এমন একজনকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামতে হবে অস্ট্রেলিয়াকে। কামিন্স ছিটকে যাওয়ায় কয়েক দিন আগে বেন দারসুইশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাজলউডকে নিয়ে শঙ্কা থাকায় ট্রাভেলিং রিজার্ভ

বিশ্বকাপ শুরুর একদিন আগে সাবেক চ্যাম্পিয়নদের বড় দুঃসংবাদ

আগামীকাল শনিবার পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগের দিন বড় ধরনের দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন দলটির তারকা পেসার জশ হ্যাজলউড।

শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। এ জন্য সবশেষ অ্যাশেজের দলে ছিলেন না। পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে একিলিসে চোট পান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট কাটিয়ে উঠার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছিলেন হ্যাজলউড। কিন্তু সে চেষ্টায় সফল হতে পারলেন না তারকা পেসার।

পিঠের চোটের কারণে এর আগে সম্প্রতি প্যাট কামিন্সকে হারিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাজলউডের ছিটকে যাওয়া আরও বড় ধাক্কা হয়ে এল অজিদের জন্য। সাম্প্রতিক সময়গুলোতে দারুণ ছন্দে ছিলেন তিনি। সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। চোটে পড়ার আগে সবশেষ ম্যাচটিতেও ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে জেতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। এমন একজনকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামতে হবে অস্ট্রেলিয়াকে।


কামিন্স ছিটকে যাওয়ায় কয়েক দিন আগে বেন দারসুইশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাজলউডকে নিয়ে শঙ্কা থাকায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছিল শন অ্যাবটকে। তবে এখনই এই পেসারকে মূল দলে নেওয়া হবে না। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড। তিনি বলেন, ‘এখনই কোনো ক্রিকেটারের বদলি নেওয়া হচ্ছে না। প্রাথমিক পর্বের ম্যাচগুলোর জন্য যথেষ্ট বিকল্প আমাদের আছে বলেই মনে হয়েছে। পরবর্তীতে সময়ের দাবি বুঝে আমরা বদলি ক্রিকেটারের সিদ্ধান্ত নেব।’

পূর্ণ সুস্থ না হওয়ায় হ্যাজলউডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে যেতে রাজি নন ডোডেমেইড, ‘আমাদের আশা ছিল, সুপার এইটে হ্যাজলউড ম্যাচ খেলার মতো ফিট থাকবে। তবে যা ইঙ্গিত পেয়েছি, তাতে সে এখনো ফিট হওয়ার থেকে খানিকটা দূরে আছে। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে গেলে অনেক বেশিই ঝুঁকি বয়ে আনবে আমাদের জন্য।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow