‘বিশ্বকাপে অনেক দূর যেতে চাইলে কষ্ট সহ্য করতেই হবে’

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচ শেষে দলের মানসিক দৃঢ়তা ও লড়াকু মানসিকতার প্রশংসা করে প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, বিশ্বকাপে সফল হতে হলে কঠিন মুহূর্ত সহ্য করার মানসিকতা থাকতে হবে। শনিবার অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে প্রত্যাশামতো খেলতে পারেনি মরক্কো। তবে বিরতির পর কৌশল বদলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তিন গোলের জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচ শেষে ওয়াহবি বলেন, \'আমরা খুবই আনন্দিত। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন। প্রতিপক্ষরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করে। কানাডাও দারুণ খেলেছে, এতে আমরা বিস্মিত হইনি। দ্বিতীয়ার্ধে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি, দ্বিতীয় বলের দখল নিয়েছি এবং প্রতিপক্ষের ফাঁকা জায়গাগুলো কাজে লাগিয়েছি। এটাই ছিল জয়ের মূল চাবিকাঠি।\' প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হলেও বিরতির পর দলের প্রতিক্রিয়ায় খুশি মরক্কোর কোচ। তিনি বলেন, \'প্রথমার্ধজুড়ে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এমন তীব্র লড়াকু দলের বিপক্ষে খেলতে গে

‘বিশ্বকাপে অনেক দূর যেতে চাইলে কষ্ট সহ্য করতেই হবে’

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচ শেষে দলের মানসিক দৃঢ়তা ও লড়াকু মানসিকতার প্রশংসা করে প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, বিশ্বকাপে সফল হতে হলে কঠিন মুহূর্ত সহ্য করার মানসিকতা থাকতে হবে।

শনিবার অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে প্রত্যাশামতো খেলতে পারেনি মরক্কো। তবে বিরতির পর কৌশল বদলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তিন গোলের জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচ শেষে ওয়াহবি বলেন, 'আমরা খুবই আনন্দিত। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন। প্রতিপক্ষরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করে। কানাডাও দারুণ খেলেছে, এতে আমরা বিস্মিত হইনি। দ্বিতীয়ার্ধে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি, দ্বিতীয় বলের দখল নিয়েছি এবং প্রতিপক্ষের ফাঁকা জায়গাগুলো কাজে লাগিয়েছি। এটাই ছিল জয়ের মূল চাবিকাঠি।'

প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হলেও বিরতির পর দলের প্রতিক্রিয়ায় খুশি মরক্কোর কোচ। তিনি বলেন, 'প্রথমার্ধজুড়ে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এমন তীব্র লড়াকু দলের বিপক্ষে খেলতে গেলে কষ্ট সহ্য করতেই হবে। বিশ্বকাপে অনেক দূর যেতে চাইলে এই মানসিকতা অপরিহার্য। আমরা তিনটি গোল করেছি, যা আমাদের জন্য দারুণ একটি অর্জন।'

মরক্কোর জয়ের সূচনা হয় একটি ফ্রি-কিক থেকে। আশরাফ হাকিমির নেওয়া সেট-পিস থেকে ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। পরে পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। যোগ করা সময়ে রাহিমির গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কানাডা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কো এখন ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কীর্তি পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ে।

তবে ওয়াহবির মতে, বিশ্ব ফুটবলে মরক্কোকে আর ‘চমক’ বা ‘আন্ডারডগ’ হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, 'মরক্কো এখন আর কোনো বিস্ময় নয়। সবাই জানে, আমরা একটি শক্তিশালী দল এবং গর্বিত ফুটবল জাতি। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এটি কেবল শুরু। আমরা আগামী অনেক বছর এভাবেই এগিয়ে যেতে চাই। আমাদের উচ্চাকাঙ্ক্ষা, লক্ষ্য ও বিনয় একই থাকবে। কানাডাকে আমরা কখনোই সহজ প্রতিপক্ষ ভাবিনি। শেষ ষোলোর মতো একটি ম্যাচে ৩-০ ব্যবধানে জেতা মোটেও সহজ নয়।'

আরআর/এসকেডি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow