‘বিশ্বকাপে আমরাই সেরা’
ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, উপস্থাপনা দক্ষতা এবং খেলাধুলার প্রতি ইতিবাচক আগ্রহ সৃষ্টি করতে ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ বিতর্কের বিষয় ছিল- ‘বিশ্বকাপে আমরাই সেরা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত। আর্জেন্টিনা সমর্থিত দলের বিতার্কিক নুসরাত জাহান ওহি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বিতর্কের মাধ্যমে নিজেদের প্রিয় দলের সাফল্য ও ইতিহাস তুলে ধরার সুযোগ পেয়ে তারা আনন্দিত। স্পেন সমর্থিত দলের বিতার্কিক সিদরাতুল মুনতাহা রাহি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও পড়ুন ভালোবাসা দিবসে ইবিতে রম্য বিতর্ক চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, এইচ এম আহসান
ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, উপস্থাপনা দক্ষতা এবং খেলাধুলার প্রতি ইতিবাচক আগ্রহ সৃষ্টি করতে ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ বিতর্কের বিষয় ছিল- ‘বিশ্বকাপে আমরাই সেরা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।
আর্জেন্টিনা সমর্থিত দলের বিতার্কিক নুসরাত জাহান ওহি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বিতর্কের মাধ্যমে নিজেদের প্রিয় দলের সাফল্য ও ইতিহাস তুলে ধরার সুযোগ পেয়ে তারা আনন্দিত।
স্পেন সমর্থিত দলের বিতার্কিক সিদরাতুল মুনতাহা রাহি বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভালোবাসা দিবসে ইবিতে রম্য বিতর্ক
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, এইচ এম আহসান উল্লাহ এবং ড্যাফোডিল কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল হেলাল।
এতে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও জার্মানি দলের সমর্থক শিক্ষার্থীরা অংশ নেন। নিজ নিজ দলের পক্ষে তথ্য, যুক্তি, ইতিহাস ও সাফল্যের নানা দিক তুলে ধরে বিতার্কিকরা বিচারকদের মন জয় করার চেষ্টা করেন। প্রাণবন্ত যুক্তি-তর্ক, হাস্যরস ও দর্শকদের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।
শরীফুল ইসলাম/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?