বিশ্বকাপে আর্জেন্টিনাকে এগিয়ে রাখার কারণ জানালেন ভিনিসিয়ুস জুনিয়র

দক্ষিণ আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ বরাবরই উত্তেজনাপূর্ণ। মাঠের এই চিরপ্রতিদ্বন্দ্বিতার মাঝেও একে অপরের শক্তিমত্তার স্বীকৃতি দিতে কার্পণ্য করেন না দুই দেশের ফুটবলাররা। এবার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ সামনে রেখে এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরের অন্যতম শক্তিশালী দল। তার মতে, দলীয় আত্মবিশ্বাস, ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে লিওনেল স্কালোনির দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভিনিসিয়ুস বলেন, আর্জেন্টিনা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। তারা জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। বিশেষ করে মেসি এখনো এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ৩৮ বছর বয়সেও মেসির প্রভাব নিয়ে মুগ্ধ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার ভাষায়, মাঠে মেসি কী করবেন, সেটা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। তার এই অনিশ্চয়তাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে সরে যা

বিশ্বকাপে আর্জেন্টিনাকে এগিয়ে রাখার কারণ জানালেন ভিনিসিয়ুস জুনিয়র
দক্ষিণ আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ বরাবরই উত্তেজনাপূর্ণ। মাঠের এই চিরপ্রতিদ্বন্দ্বিতার মাঝেও একে অপরের শক্তিমত্তার স্বীকৃতি দিতে কার্পণ্য করেন না দুই দেশের ফুটবলাররা। এবার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ সামনে রেখে এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরের অন্যতম শক্তিশালী দল। তার মতে, দলীয় আত্মবিশ্বাস, ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে লিওনেল স্কালোনির দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভিনিসিয়ুস বলেন, আর্জেন্টিনা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। তারা জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। বিশেষ করে মেসি এখনো এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ৩৮ বছর বয়সেও মেসির প্রভাব নিয়ে মুগ্ধ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার ভাষায়, মাঠে মেসি কী করবেন, সেটা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। তার এই অনিশ্চয়তাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছেন না ভিনিসিয়ুস। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ব্রাজিলে ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি। নতুন কোচিং ব্যবস্থার অধীনে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল। আর সেই অভিযানে আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ভিনিসিয়ুসকে। আসন্ন বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘গ্রুপ সি’-তে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow