বিশ্বকাপে আসিফ নজরুলের প্রিয় দল কোনটি?
বিশ্বজুড়ে চলছে জমজমাট ফুটবল উৎসব। খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশে থেকে দেশান্তরে। সেই ছোঁয়া লেগেছে সোশ্যাল মিডিয়ায়। তারকা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী—সবার ফেসবুক আইডিতেই প্রিয় দলের সমর্থন লক্ষ্য করা গেছে। ১১ জুন থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। খেলা শুরুর ১৪ দিন পর প্রিয় দলের নাম ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ব্রাজিল বন্দনা ২৪ জুন বিকেল ৩টা ১১ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।’ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ঘণ্টায় তার পোস্টটি ভাইরাল হয়ে গেছে। ১৫১ জন পোস্টটি শেয়ার করেছেন। সাড়ে ৬ হাজার মানুষ পোস্টটিতে রিঅ্যাক্ট দিয়েছেন। আরও পড়ুন চলছে বিশ্বকাপ ফুটবল, ফেসবুকে বাড়ছে উন্মাদনা ইরান এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলছে। একই গ্রুপে রয়েছে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দলটি দুই পয়েন্ট নিয়ে বেলজিয়ামের সমকক্ষ অবস্থানে রয়েছে। এসইউ
বিশ্বজুড়ে চলছে জমজমাট ফুটবল উৎসব। খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশে থেকে দেশান্তরে। সেই ছোঁয়া লেগেছে সোশ্যাল মিডিয়ায়। তারকা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী—সবার ফেসবুক আইডিতেই প্রিয় দলের সমর্থন লক্ষ্য করা গেছে।
১১ জুন থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। খেলা শুরুর ১৪ দিন পর প্রিয় দলের নাম ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ব্রাজিল বন্দনা
২৪ জুন বিকেল ৩টা ১১ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।’
প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ঘণ্টায় তার পোস্টটি ভাইরাল হয়ে গেছে। ১৫১ জন পোস্টটি শেয়ার করেছেন। সাড়ে ৬ হাজার মানুষ পোস্টটিতে রিঅ্যাক্ট দিয়েছেন।
ইরান এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলছে। একই গ্রুপে রয়েছে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দলটি দুই পয়েন্ট নিয়ে বেলজিয়ামের সমকক্ষ অবস্থানে রয়েছে।
এসইউ
What's Your Reaction?
