বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলার স্বপ্ন ছিল পারেদেসের

আর্জেন্টিনা দলে সবচেয়ে আগ্রাসী ও আবেগপ্রবণ ফুটবলারদের একজন লিয়ান্দ্রো পারেদেস। মিডফিল্ডে তার নিখুঁত পাস, দূরপাল্লার শট ও লড়াকু মানসিকতা তাকে আলাদা করে তোলে। মাঠে প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে শারীরিক লড়াইয়েও তিনি পিছপা হন না। তাই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে পারেদেস যে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হবেন, তা বলাই যায়। প্রথমে তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ের কথা বলেন। অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পারেদেস বলেন, ‘আমরা জানতাম এই ধরনের ম্যাচ এমনই কঠিন হবে। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। প্রথম দিন থেকেই আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি। প্রথমে নিজেদের মধ্যে, তারপর মাঠের বাইরে সবার কাছে সেটি তুলে ধরেছি, যাতে মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত অনুভব করে।’ এরপর ইংল্যান্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো রাখঢাক না করেই তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা এবং ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা এটা সবসময়ই আমার স্বপ্ন ছিল। এই ম্যাচের অপেক্ষায় অনেক দিন ধরে আছি। অবশ্যই এটি খুব কঠিন একটি ম্যাচ হবে।’ সেমি

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলার স্বপ্ন ছিল পারেদেসের

আর্জেন্টিনা দলে সবচেয়ে আগ্রাসী ও আবেগপ্রবণ ফুটবলারদের একজন লিয়ান্দ্রো পারেদেস। মিডফিল্ডে তার নিখুঁত পাস, দূরপাল্লার শট ও লড়াকু মানসিকতা তাকে আলাদা করে তোলে। মাঠে প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে শারীরিক লড়াইয়েও তিনি পিছপা হন না। তাই ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে পারেদেস যে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হবেন, তা বলাই যায়।

প্রথমে তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ের কথা বলেন। অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পারেদেস বলেন, ‘আমরা জানতাম এই ধরনের ম্যাচ এমনই কঠিন হবে। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। প্রথম দিন থেকেই আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি। প্রথমে নিজেদের মধ্যে, তারপর মাঠের বাইরে সবার কাছে সেটি তুলে ধরেছি, যাতে মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত অনুভব করে।’

এরপর ইংল্যান্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো রাখঢাক না করেই তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলা এবং ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা এটা সবসময়ই আমার স্বপ্ন ছিল। এই ম্যাচের অপেক্ষায় অনেক দিন ধরে আছি। অবশ্যই এটি খুব কঠিন একটি ম্যাচ হবে।’

সেমিফাইনালে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে পারেদেসের বার্তা, ‘আমি শুধু বলতে চাই, আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমাদের সমর্থন করে যান।"’

সুইজারল্যান্ড ম্যাচে চোটের আশঙ্কায় তাকে বদলি করা হলেও সেটি গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন তিনি, ‘আমাকে উঠতে হয়েছে শুধু পেশিতে টান ধরেছিল বলে। গুরুতর কিছু নয়।’

অর্থাৎ, সাবেক পিএসজি, রোমা ও জুভেন্টাস তারকা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পুরোপুরি প্রস্তুত। জুড বেলিংহ্যামদের রুখে দিয়ে নিজের স্বপ্নের ম্যাচে ছাপ রাখাই এখন তার লক্ষ্য।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow