বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
ফুটবল বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশকে সমর্থন করছেন তা নিয়ে ইঙ্গিত দিয়েছেন। কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম না বললেও পরোক্ষভাবে একটি দেশে অনেক বছর ছিলেন বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলতি ফুটবল বিশ্বকাপের মৌসুম নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি আসলে কোন দলের সমর্থক। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’ তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তার দীর্ঘদিন ইংল্যান্ডে থাকা জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশকে সমর্থন করছেন তা নিয়ে ইঙ্গিত দিয়েছেন। কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম না বললেও পরোক্ষভাবে একটি দেশে অনেক বছর ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন।
বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলতি ফুটবল বিশ্বকাপের মৌসুম নিয়ে আলোচনা উঠলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি আসলে কোন দলের সমর্থক।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’
তিনি সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের নাম উচ্চারণ না করলেও তার দীর্ঘদিন ইংল্যান্ডে থাকা জীবনের প্রেক্ষাপটে সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন।
What's Your Reaction?