বিশ্বকাপে জামাইয়ের পারফরম্যান্সে ক্ষুব্ধ শ্বশুর

পাকিস্তানের প্রধান বোলার শাহিন শাহ আফ্রিদি। কিন্তু ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাত্র দুই ওভারের বেশি বল করানো যায়নি তাকে। রোববার গ্রুপ পর্বে বহুল আলোচিত ম্যাচে নিজের প্রথম বলেই ছক্কা হজম করতে হয়েছে শাহিন আফ্রিদিকে। সব মিলিয়ে পাক শাহিনের পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, যিনি সম্পর্কে তার শ্বশুর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের শেষেই তাই সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, অবিলম্বেই শাহিনকে দল থেকে বের করে দেওয়া উচিত। একটা সময়ে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ছিল। কিন্তু সেইসব যেন এখন কেবলই স্মৃতি। দীর্ঘ সময় ধরেই পাকিস্তান এখন অসহায়ভাবে আত্মসমর্পণ করে আসছে। একটা সময়ে দুই মহাশক্তিধর দেশের ম্যাচে হাড্ডাহাড্ডি ক্রিকেট হলেও, সাম্প্রতিক অতীতে একপেশে ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। লাগাতার ব্যর্থতার কারণ খুঁজতে গিয়েই পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেছেন সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এসেছে পাক দলের তথাকথিত তারকাদের দরজা দেখিয়ে দেওয়ার। বরং তরুণ প্রতিভাদের জাতীয় দলে সুযোগ দিতে হবে। ভারতের কাছে হারের প

বিশ্বকাপে জামাইয়ের পারফরম্যান্সে ক্ষুব্ধ শ্বশুর

পাকিস্তানের প্রধান বোলার শাহিন শাহ আফ্রিদি। কিন্তু ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাত্র দুই ওভারের বেশি বল করানো যায়নি তাকে। রোববার গ্রুপ পর্বে বহুল আলোচিত ম্যাচে নিজের প্রথম বলেই ছক্কা হজম করতে হয়েছে শাহিন আফ্রিদিকে। সব মিলিয়ে পাক শাহিনের পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, যিনি সম্পর্কে তার শ্বশুর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের শেষেই তাই সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, অবিলম্বেই শাহিনকে দল থেকে বের করে দেওয়া উচিত।

একটা সময়ে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ছিল। কিন্তু সেইসব যেন এখন কেবলই স্মৃতি। দীর্ঘ সময় ধরেই পাকিস্তান এখন অসহায়ভাবে আত্মসমর্পণ করে আসছে। একটা সময়ে দুই মহাশক্তিধর দেশের ম্যাচে হাড্ডাহাড্ডি ক্রিকেট হলেও, সাম্প্রতিক অতীতে একপেশে ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। লাগাতার ব্যর্থতার কারণ খুঁজতে গিয়েই পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেছেন সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এসেছে পাক দলের তথাকথিত তারকাদের দরজা দেখিয়ে দেওয়ার। বরং তরুণ প্রতিভাদের জাতীয় দলে সুযোগ দিতে হবে।

ভারতের কাছে হারের পর আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় এখন যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমি শাহিনকেও বাদ দিয়ে দেব। বাবর আজম, শাদাব খানদেরও প্রথম একাদশে রাখা যায় না। বরং যারা বেঞ্চে বসে রয়েছে, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে সেই তরুণদের সুযোগ দেওয়া উচিত। ভবিষ্যতের কথা ভেবে ওদেরকেই খেলিয়ে যেতে হবে।’
আফ্রিদির মতে, বাবর-শাহিনদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। তারা পারফর্ম করতে পারছেন না।

পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করে সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এসেছে পাক দলের তথাকথিত তারকাদের দরজা দেখিয়ে দেওয়ার। বরং তরুণ প্রতিভাদের জাতীয় দলে সুযোগ দিতে হবে।

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারা ম্যাচে মাত্র দুই ওভার বল করেই ৩১ রান দিয়েছেন শাহিন। এক ওভারে ১৭ রান দেন শাদাব। বড় টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান যখন একের পর এক উইকেট হারিয়ে ফেলে। পাকভক্তদের আশা ছিল বাবর আজমের উপর। স্পিনের বিরুদ্ধে ভালো খেলা বাবর পাকিস্তানের রক্ষাকর্তা হয়ে ওঠা তো দূরের কথা, অক্ষর প্যাটেলের বলে বোকা হয়ে উইকেট খোয়ালেন মাত্র ৫ রান করে। দেশের তারকা ক্রিকেটারদের এহেন পারফরম্যান্স দেখে শহিদ আফ্রিদি বলেন, এমন সিনিয়রদের খেলানোর চেয়ে জুনিয়রদের সুযোগ দেওয়াই ভালো। বিশ্বকাপে পরের ম্যাচ থেকেই সেটা চান সাবেক এই অধিনায়ক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow