বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

এবারের বিশ্বকাপে মাঠে নেমেই সর্বোচ্চ গোলদাতা শুরু করে একাধিক রেকর্ডের মাইলফলব স্পর্শ করেছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড করেছেন। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপ মৌসুমে টানা দুই পেনাল্টি মিস করার লজ্জার রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের মিসরের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির বাঁ পায়ের শটটি গোলরক্ষকের বাম দিকে পাঠাতে চাইলেও যথেষ্ট কোণায় রাখতে পারেননি তিনি। দারুণ দক্ষতায় ঝাঁপ দিয়ে বলটি ফিরিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার ২০২৬ আসরেও দুটি স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করেন নেন আর্জেন্টাইন মহাতারকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন এই আর্জেন্টাইন। আইটিভি-র ধারাভাষ্যকার অ্যালি ম্যাককয়িস্ট বলেন, বিষয়টি অবিশ্বাস্য। তাকে আসলে খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি। পৃথিবীর অন্

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির
এবারের বিশ্বকাপে মাঠে নেমেই সর্বোচ্চ গোলদাতা শুরু করে একাধিক রেকর্ডের মাইলফলব স্পর্শ করেছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড করেছেন। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপ মৌসুমে টানা দুই পেনাল্টি মিস করার লজ্জার রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের মিসরের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির বাঁ পায়ের শটটি গোলরক্ষকের বাম দিকে পাঠাতে চাইলেও যথেষ্ট কোণায় রাখতে পারেননি তিনি। দারুণ দক্ষতায় ঝাঁপ দিয়ে বলটি ফিরিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবার ২০২৬ আসরেও দুটি স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করেন নেন আর্জেন্টাইন মহাতারকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন এই আর্জেন্টাইন। আইটিভি-র ধারাভাষ্যকার অ্যালি ম্যাককয়িস্ট বলেন, বিষয়টি অবিশ্বাস্য। তাকে আসলে খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি। পৃথিবীর অন্যতম সেরা একজন খেলোয়াড় সম্পর্কে এমন কথা বলছি, তা বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হয় না তিনি নিজেও গোল করার ব্যাপারে নিশ্চিত ছিলেন। গোলরক্ষক ভালো সেভ করেছেন ঠিকই, তবে এটি ছিল বেশ সহজ একটি সেভ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow