বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পেল ডিআর কঙ্গো। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ১-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দেশটি। এই জয়ের সুবাদে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। তাদের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উজবেকিস্তান। দশম মিনিটে এলদোর শোমুরোদভ দুর্দান্ত এক লবে গোল করে দলকে এগিয়ে দেন। এর আগে মাত্র ৩০ সেকেন্ডে তার আরেকটি গোল অফসাইডের অজুহাতে বাতিল হয়। পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় কঙ্গো। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড ইয়োনে উইসা পেনাল্টি থেকে সমতা ফেরান। মাত্র দুই মিনিট পর মেশাক এলিয়ার শট প্রতিহত করতে ব্যর্থ হন উজবেক গোলকিপার। সুযোগ কাজে লাগিয়ে ফিস্টন মায়েলে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। অ্যাডেড টাইমে বক্সের বাইরে থেকে দারুণ বাঁক খাওয়ানো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন উইসা। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় উইসা বলেন, ‘আমরা আমাদের জাতীয় দলকে ভালবাসি। আমরা দেশের জন্য সবসময়ে লড়াই করি। পূর্ব কঙ্গোতে যুদ্ধ চলছে। যখনই আমরা এই জার্সি পরি, তাদের কথাই মনে পড়ে। আজকের জয় তাদের জন্যও।’ অন্যদিকে, বিশ্বকাপ

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর
প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পেল ডিআর কঙ্গো। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ১-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দেশটি। এই জয়ের সুবাদে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। তাদের প্রতিপক্ষ এখন ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উজবেকিস্তান। দশম মিনিটে এলদোর শোমুরোদভ দুর্দান্ত এক লবে গোল করে দলকে এগিয়ে দেন। এর আগে মাত্র ৩০ সেকেন্ডে তার আরেকটি গোল অফসাইডের অজুহাতে বাতিল হয়। পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় কঙ্গো। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড ইয়োনে উইসা পেনাল্টি থেকে সমতা ফেরান। মাত্র দুই মিনিট পর মেশাক এলিয়ার শট প্রতিহত করতে ব্যর্থ হন উজবেক গোলকিপার। সুযোগ কাজে লাগিয়ে ফিস্টন মায়েলে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। অ্যাডেড টাইমে বক্সের বাইরে থেকে দারুণ বাঁক খাওয়ানো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন উইসা। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় উইসা বলেন, ‘আমরা আমাদের জাতীয় দলকে ভালবাসি। আমরা দেশের জন্য সবসময়ে লড়াই করি। পূর্ব কঙ্গোতে যুদ্ধ চলছে। যখনই আমরা এই জার্সি পরি, তাদের কথাই মনে পড়ে। আজকের জয় তাদের জন্যও।’ অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত ছিল ম্যাচের আগেই। তবুও কোচ  কানাভারো জয়ের লক্ষ্য নিয়ে দলকে মাঠে নামিয়েছিলেন। শুরুতে এগিয়ে গেলেও তা আর ধরে রাখতে পারেননি তাঁর শিষ্যরা।   ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেশাব্রে ম্যাচ শেষে উইসার প্রশংসা করে বলেন, নিউক্যাসলে কঠিন মরশুম কাটানোর পর এখন  নিজের সেরা ছন্দে ফিরেছে। এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর দুর্দান্ত পারফরম্যান্সও অব্যাহত থাকল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow