বিশ্বকাপে ফ্রান্সের ১১৫০ গোল, আর্জেন্টিনার অবস্থান কত?
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করা চতুর্থ দল হিসেবে নাম লিখিয়েছে ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের করা পেনাল্টি গোলেই এই অনন্য অর্জন গড়ে তোলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৯তম মিনিটে স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। তার এই গোলেই বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৫০-এ। এই কীর্তির মাধ্যমে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পর চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপে ১৫০ গোলের ক্লাবে প্রবেশ করল ‘লে ব্লু’রা। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় এখনো শীর্ষে রয়েছে ব্রাজিল, তাদের গোলসংখ্যা ২৪৬। দ্বিতীয় স্থানে জার্মানি, ২৪৩ গোল নিয়ে। ১৬৩ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আর ১৫০ গোল নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ফ্রান্স। বিশ্বকাপের অন্যতম সফল দল হিসেবে ফ্রান্সের এই নতুন মাইলফলক আন্তর্জাতিক ফুটবলে তাদের ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল। আরআর/এসকেডি/এমআইএইচএস
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করা চতুর্থ দল হিসেবে নাম লিখিয়েছে ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের করা পেনাল্টি গোলেই এই অনন্য অর্জন গড়ে তোলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৬৯তম মিনিটে স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। তার এই গোলেই বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৫০-এ।
এই কীর্তির মাধ্যমে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনার পর চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপে ১৫০ গোলের ক্লাবে প্রবেশ করল ‘লে ব্লু’রা।
বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় এখনো শীর্ষে রয়েছে ব্রাজিল, তাদের গোলসংখ্যা ২৪৬। দ্বিতীয় স্থানে জার্মানি, ২৪৩ গোল নিয়ে। ১৬৩ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আর ১৫০ গোল নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ফ্রান্স।
বিশ্বকাপের অন্যতম সফল দল হিসেবে ফ্রান্সের এই নতুন মাইলফলক আন্তর্জাতিক ফুটবলে তাদের ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।
আরআর/এসকেডি/এমআইএইচএস
What's Your Reaction?