বিশ্বকাপে ব্যাটিংয়ে সেরা পাকিস্তানি, বোলিংয়ে ভারতীয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের নজীর গড়ল ভারত। ঘরের মাঠে দলটির হয়ে এবার ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন স্যামসন-ঈশান, বুমরাহ-বরুণরা। ব্যাটিংয়ের সেরা পাঁচে দুইজন আছেন ভারতীয়, দুইজন আছেন রানার্সআপ নিউজিল্যান্ডের। অন্যদিকে বোলিংয়ের সেরা পাঁচে দাপট রয়েছে ভারতীয়দের। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সাহিবজাদা ফারহান। দল হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ ভালো না কাটলেও ব্যাট হাতে ফারহান ছিলেন উড়ন্ত ফর্মে। ৬ ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইক রেট ও ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন ফারহান। এবারের আসরে ফারহান সেঞ্চুরি হাঁকিয়েছেন ২টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে একজন ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। এছাড়া পাকিস্তানি এই ওপেনার ভেঙে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রানের রেকর্ডও। ৩৮৩ রান করে টপকে গেছেন বিরাট কোহলিকে। ব্যাটিংয়ের দ্বিতীয় স্থানে আছেন টিম সেইফার্ট। সেমিফাইনাল, ফাইনালের পাশাপাশি টুর্নামেন্টে ৪টি ফিফটি করেছেন এই কিউই ব্যাটার। সবমিলিয়ে ৮ ইনিংসে ৪৬.৫৭ গড়ে ৩২৬ রান করেছেন এই ব্যাটার। তালিকায় পরের স্থানে টুর্না
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের নজীর গড়ল ভারত। ঘরের মাঠে দলটির হয়ে এবার ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন স্যামসন-ঈশান, বুমরাহ-বরুণরা। ব্যাটিংয়ের সেরা পাঁচে দুইজন আছেন ভারতীয়, দুইজন আছেন রানার্সআপ নিউজিল্যান্ডের। অন্যদিকে বোলিংয়ের সেরা পাঁচে দাপট রয়েছে ভারতীয়দের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সাহিবজাদা ফারহান। দল হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ ভালো না কাটলেও ব্যাট হাতে ফারহান ছিলেন উড়ন্ত ফর্মে। ৬ ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইক রেট ও ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন ফারহান।
এবারের আসরে ফারহান সেঞ্চুরি হাঁকিয়েছেন ২টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে একজন ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। এছাড়া পাকিস্তানি এই ওপেনার ভেঙে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রানের রেকর্ডও। ৩৮৩ রান করে টপকে গেছেন বিরাট কোহলিকে। ব্যাটিংয়ের দ্বিতীয় স্থানে আছেন টিম সেইফার্ট। সেমিফাইনাল, ফাইনালের পাশাপাশি টুর্নামেন্টে ৪টি ফিফটি করেছেন এই কিউই ব্যাটার। সবমিলিয়ে ৮ ইনিংসে ৪৬.৫৭ গড়ে ৩২৬ রান করেছেন এই ব্যাটার।
তালিকায় পরের স্থানে টুর্নামেন্ট সেরা হওয়া সাঞ্জু স্যামসন। পরপর তিন ম্যাচে ফিফটি করে দলকে জিতিয়েছেন এই ক্রিকেটার। প্রথম দিকে নিয়মিত সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলিখিত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনালেও হেসেছে স্যামসনের ব্যাট। সবমিলিয়ে ৫ ইনিংসে ৮০.২৫ গড়ে ৩২১ রান করে টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহকও স্যামসন।
টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ও ফাইনালে ফিফটি করা ঈশান কিষাণ হয়েছেন চতুর্থ সেরা রান সংগ্রাহক। ৯ ইনিংসে ১৯৩.২৭ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেছেন ঈশান। সেরা পাঁচের শেষ নামটি ফিন অ্যালেনের। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডগড়া ৩৩ রানের সেঞ্চুরি করা এই ব্যাটার টুর্নামেন্টে করেছেন ২৯৮ রান, গড় ৪৯.৬৭।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন জাসপ্রিত বুমরাহ। মাত্র ১৫ রানে শিকার করেছেন ৪ উইকেট। টুর্নামেন্টজুড়ে ভারতের অন্যতম সেরা অস্ত্র ছিলেন এই পেসার। ৮ ম্যাচ মাত্র ৬.২১ ইকোনমি রেট ও ১২.৪২ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন বুমরাহ।
৯ ইনিংসে ১৪ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে বরুণ চক্রবর্তী। সমান ১৪ উইকেট থাকলেও বুমরাহ এগিয়ে বোলিং গড় ও ইকোনমি রেটে। তালিকায় তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান শালকভিক। দল ব্যর্থ হলেও সফল ছিলেন এই পেসার। মাত্র ৪ ম্যাচে ৭.৭৭ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তিনি।
জিম্বাবুয়ের সুপার এইটে ওঠার অন্যতম কারিগর ছিলেন ব্লেসিং মুজারাবানি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। ৬ ইনিংসে ১৪.৪৬ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন এই দীর্ঘদেহী পেসার।
সেরা পাঁচের শেষ নামটি ইংল্যান্ডের আদিল রশিদের। ইংল্যান্ডের যাত্রা সেমিফাইনালে থামলেও উজ্জ্বল ছিলেন রশিদ। ৮ ম্যাচে ১৯.২৩ গড়ে এই লেগ স্পিনারের শিকার ১৩ উইকেট।
ব্যাটিংয়ের সেরা পাঁচ :
সাহিবজাদা ফারহান ৩৮৩ রান
টিম সেইফার্ট ৩২৬ রান
সাঞ্জু স্যামসন ৩২১ রান
ঈশান কিষাণ ৩১৭ রান
ফিন অ্যালেন ২৯৮ রান
বোলিংয়ের সেরা পাঁচ :
জাসপ্রিত বুমরাহ ১৪ উইকেট
বরুণ চক্রবর্তী ১৪ উইকেট
শ্যাড ভ্যান শালকভিক ১৩ উইকেট
ব্লেসিং মুজারাবানি ১৩ উইকেট
আদিল রশিদ ১৩ উইকেট
What's Your Reaction?