বিশ্বকাপে মদের দাম বাড়ায় ক্ষুব্ধ ইংলিশ সমর্থকরা

বিশ্বের যেখানেই খেলা হোক না কেন ইংলিশ সমর্থকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ২০২৬ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে সমর্থন দেখা যাবে অসংখ্য ইংলিশ সমর্থককে। তবে মাঠের খেলা ছাপিয়ে মদ বা বিয়ারের দাম অত্যধিক বেশি হওয়ায় ক্ষেপেছেন বেশিরভাগ সমর্থকরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে অনেক বেশি নেওয়া হচ্ছে মদের দাম। মাঠে বসে বিয়ার হাতে খেলা উপভোগ করাটাই যেন চিরাচরিত স্বভাব ইংলিশদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ের দিনে বিয়ার কিনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাদের। ইংলিশ দৈনিক ডেইলি মেইলের স্পোর্টস রিপোর্টার মাইক কিগান মাঠে ড্রিঙ্কসের মূল্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ আপলোড করতেই সমালোচনা শুরু করে ইংলিশরা। এক গ্লাস প্রিমিয়াম বিয়ার এর মূল্য ধরা হয়েছে ১৮ ডলার যা বাংলাদেশি টাকায় ২১০০ টাকারও বেশি এবং ডোমেস্টিক বিয়ারের দাম ১৬.৭৫ ডলার ধরা হয়েছে। বিভিন্ন ধরনের অ্যালকোহল মিশ্রিত বেভারেজ মিশ্রিত আলট্রা প্রিমিয়াম ডাবল ককটেলের দাম ধরা হয়েছে ২৬.৫০ ডলার। এমনকি ১ লিটার পানির দাম ধরা হয়েছে ৮.৭৫ ডলার যা বাংলাদেশি টাকায় ১০০০ টাকারও ব্রশি। মাঠের ভেতরে মদ্যপ জিনিসের দাম আরো বেড়ে যায় যখন এগু

বিশ্বকাপে মদের দাম বাড়ায় ক্ষুব্ধ ইংলিশ সমর্থকরা

বিশ্বের যেখানেই খেলা হোক না কেন ইংলিশ সমর্থকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ২০২৬ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে সমর্থন দেখা যাবে অসংখ্য ইংলিশ সমর্থককে। তবে মাঠের খেলা ছাপিয়ে মদ বা বিয়ারের দাম অত্যধিক বেশি হওয়ায় ক্ষেপেছেন বেশিরভাগ সমর্থকরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে অনেক বেশি নেওয়া হচ্ছে মদের দাম।

মাঠে বসে বিয়ার হাতে খেলা উপভোগ করাটাই যেন চিরাচরিত স্বভাব ইংলিশদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ের দিনে বিয়ার কিনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাদের।

ইংলিশ দৈনিক ডেইলি মেইলের স্পোর্টস রিপোর্টার মাইক কিগান মাঠে ড্রিঙ্কসের মূল্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ আপলোড করতেই সমালোচনা শুরু করে ইংলিশরা। এক গ্লাস প্রিমিয়াম বিয়ার এর মূল্য ধরা হয়েছে ১৮ ডলার যা বাংলাদেশি টাকায় ২১০০ টাকারও বেশি এবং ডোমেস্টিক বিয়ারের দাম ১৬.৭৫ ডলার ধরা হয়েছে।

বিভিন্ন ধরনের অ্যালকোহল মিশ্রিত বেভারেজ মিশ্রিত আলট্রা প্রিমিয়াম ডাবল ককটেলের দাম ধরা হয়েছে ২৬.৫০ ডলার। এমনকি ১ লিটার পানির দাম ধরা হয়েছে ৮.৭৫ ডলার যা বাংলাদেশি টাকায় ১০০০ টাকারও ব্রশি।

মাঠের ভেতরে মদ্যপ জিনিসের দাম আরো বেড়ে যায় যখন এগুলোর সঙ্গে আলাদা করে ট্যাক্স যুক্ত হবে। একজন ইংলিশ সমর্থক এক্স এ কিগানের পোস্টে কমেন্ট করে লেখেন, ‘অস্বাভাবিক দাম, আমি ব্যক্তিগতভাবে এটা কিনব না।’

কমেন্টে আরেকজন লেখেনারেএই বিশ্বকাপ যেন টাকা দিয়ে মোড়ানো।’

ফুটবল লেখক সিমন মুলোক আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেন সেই পোস্টে। তিনি বলেছেন, কাতার বিশ্বকাপে এর থেকে অনেক কম দামে বিয়ার পাওয়া যেতো।

তবে মাঠের বাইরে যাই হোক, ইংলিশরা এবারের বিশ্বকাপ জয়ের প্রত্যাশা নিয়েই এসেছে। দলও বেশ দারুণ তাদের। তাই খেলা দিয়েই সমর্থকদের মন জয় করতে চাইবে তারা এটাই সকলের কামনা।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow