বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সামনে এবার অদ্ভুত এক ‘অভিশাপ’

২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দল দুটি বিশেষ পরিচয় নিয়ে মাঠে নামবে। একদিকে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, অন্যদিকে ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল। তবে এই মর্যাদার আড়ালে লুকিয়ে আছে একটি অদ্ভুত পরিসংখ্যান, যাকে অনেকেই ‘বিশ্বকাপ অভিশাপ’ বলে থাকেন। লিওনেল মেসি ও আর্জেন্টিনা এবার সেই অভিশাপ ভাঙার চ্যালেঞ্জে নামছে। হন্ডুরাসের বিরুদ্ধে ২-০ এবং আইসল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলের জয়সহ সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিস্তর সাফল্যের পর লিওনেল স্কালোনির দল আবারও ফিফার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে তারা বিশ্বের এক নম্বর দল হিসেবে অংশ নেবে। কিন্তু আধুনিক র‍্যাঙ্কিং পদ্ধতি চালুর পর থেকে একটি বিস্ময়কর ঘটনা দেখা গেছে। তা হলো, বিশ্বকাপ শুরুর সময় এক নম্বর অবস্থানে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। সাম্প্রতিক কয়েকটি বিশ্বকাপে জার্মানি (১৯৯৪ ও ২০১৮), ব্রাজিল (১৯৯৮, ২০০৬, ২০১০ ও ২০২২), ফ্রান্স (২০০২) এবং স্পেন (২০১৪) বিশ্বের এক নম্বর দল হিসেবে প্রতিযোগিতা শুরু করেছিল। কিন্তু এত বড় দাবিদার হও

বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সামনে এবার অদ্ভুত এক ‘অভিশাপ’

২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দল দুটি বিশেষ পরিচয় নিয়ে মাঠে নামবে। একদিকে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, অন্যদিকে ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল।

তবে এই মর্যাদার আড়ালে লুকিয়ে আছে একটি অদ্ভুত পরিসংখ্যান, যাকে অনেকেই ‘বিশ্বকাপ অভিশাপ’ বলে থাকেন। লিওনেল মেসি ও আর্জেন্টিনা এবার সেই অভিশাপ ভাঙার চ্যালেঞ্জে নামছে।

হন্ডুরাসের বিরুদ্ধে ২-০ এবং আইসল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলের জয়সহ সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিস্তর সাফল্যের পর লিওনেল স্কালোনির দল আবারও ফিফার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে তারা বিশ্বের এক নম্বর দল হিসেবে অংশ নেবে।

কিন্তু আধুনিক র‍্যাঙ্কিং পদ্ধতি চালুর পর থেকে একটি বিস্ময়কর ঘটনা দেখা গেছে। তা হলো, বিশ্বকাপ শুরুর সময় এক নম্বর অবস্থানে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

সাম্প্রতিক কয়েকটি বিশ্বকাপে জার্মানি (১৯৯৪ ও ২০১৮), ব্রাজিল (১৯৯৮, ২০০৬, ২০১০ ও ২০২২), ফ্রান্স (২০০২) এবং স্পেন (২০১৪) বিশ্বের এক নম্বর দল হিসেবে প্রতিযোগিতা শুরু করেছিল। কিন্তু এত বড় দাবিদার হওয়া সত্ত্বেও তাদের কেউই বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি।

এই কারণে আর্জেন্টিনা এখন এমন একটি দলের ভূমিকায়, যারা হয় কয়েক দশক ধরে চলা এই ধারার অবসান ঘটাবে, নয়তো তথাকথিত ‘অভিশাপ’ আরও দীর্ঘায়িত করবে।

বর্তমানে আর্জেন্টিনা ১,৮৭৭ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। তাদের ঠিক পেছনেই রয়েছে স্পেন (১,৮৭৪) এবং ফ্রান্স (১,৮৭০)। সর্বশেষ উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স এই পয়েন্টে পৌঁছেছে, আর স্পেনও একই ব্যবধানে পেরুকে পরাজিত করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ফলে ২০২৬ সালের বিশ্বকাপ আর্জেন্টিনার ফুটবল দক্ষতার পাশাপাশি একটি ঐতিহাসিক পরীক্ষাও হয়ে উঠেছে। তারা কি ফিফার র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে অংশ নিয়ে শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ফুটবল শিরোপাটি জিততে পারবে?

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা এবং ২৭ জুন খেলবে জর্ডানের বিরুদ্ধে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow