বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণ ‘দাদাগিরি’, মানবে না ইরান

বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রশাসন নিয়ম লঙ্ঘন করছে, প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে এবং নানা প্রতিবন্ধকতা তৈরি করে প্রতারণার আশ্রয় নিচ্ছে। তিনি মনে করেন, ওয়াশিংটনের এমন আচরণ তাদের সামগ্রিক ‘দাদাগিরি’ পররাষ্ট্রনীতিরই অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান এই মন্তব্য করেন। আরও পড়ুন যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ট্রাম্প তিনি লেখেন, মার্কিন সরকারের এই আচরণ মূলত তাদের চিরচেনা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) কৌশলেরই প্রতিফলন। ইরান এ ধরনের নোংরা খেলা প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে। ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের ভেতরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইরানের ওপর নতুন করে জ্বালানি তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্নবীকরণ করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরাকেএএ/

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণ ‘দাদাগিরি’, মানবে না ইরান

বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রশাসন নিয়ম লঙ্ঘন করছে, প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে এবং নানা প্রতিবন্ধকতা তৈরি করে প্রতারণার আশ্রয় নিচ্ছে।

তিনি মনে করেন, ওয়াশিংটনের এমন আচরণ তাদের সামগ্রিক ‘দাদাগিরি’ পররাষ্ট্রনীতিরই অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান এই মন্তব্য করেন।

তিনি লেখেন, মার্কিন সরকারের এই আচরণ মূলত তাদের চিরচেনা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) কৌশলেরই প্রতিফলন। ইরান এ ধরনের নোংরা খেলা প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।

ইরানি প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের ভেতরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইরানের ওপর নতুন করে জ্বালানি তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্নবীকরণ করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow