বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

দোরগোড়ায় ফিফা বিশ্বকাপ। আর ক্রীড়ার এই মহাযজ্ঞ সামনে রেখে দল সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি-আলভারেজদের নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাই ফুটবল বিশ্লেষকদের আলোচনায় আছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। চতুর্থ শিরোপার মিশনে যাওয়া স্কালোনি আলবিসেলেস্তেদের খেলাতে পারেন ৪-৪-২ ফরমেশনে।  সবকিছু ঠিক থাকলে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজকে। সম্ভাব্য একাদশে রক্ষণে থাকতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনাকে। মাঝমাঠে থাকতে পারেন জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসির সঙ্গে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। এক্ষেত্রে মেসি ডানে ও আলভারেজ থাকতে পারেন বায়ে।  আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :   গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ ডিফেন্ডার : লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা মিডফিল্ডার : জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস

বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা
দোরগোড়ায় ফিফা বিশ্বকাপ। আর ক্রীড়ার এই মহাযজ্ঞ সামনে রেখে দল সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি-আলভারেজদের নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাই ফুটবল বিশ্লেষকদের আলোচনায় আছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। চতুর্থ শিরোপার মিশনে যাওয়া স্কালোনি আলবিসেলেস্তেদের খেলাতে পারেন ৪-৪-২ ফরমেশনে।  সবকিছু ঠিক থাকলে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজকে। সম্ভাব্য একাদশে রক্ষণে থাকতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনাকে। মাঝমাঠে থাকতে পারেন জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসির সঙ্গে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। এক্ষেত্রে মেসি ডানে ও আলভারেজ থাকতে পারেন বায়ে।  আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :   গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ ডিফেন্ডার : লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা মিডফিল্ডার : জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার  ফরোয়ার্ড : লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow