বিশ্বকাপে যে জার্সিতে খেলবে আর্জেন্টিনা
আসন্ন ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা, তা চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এক ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।
লিওনেল মেসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ
আসন্ন ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা, তা চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এক ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।
লিওনেল মেসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে মার্তিনেজের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।