বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশের দল ঘোষণা, জায়গা পেলেন দুই ভাই

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে জায়গা করে নেওয়া কুরাসাও ঘোষণা করেছে আসন্ন আসরের জন্য তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। তারা আগের রেকর্ডধারী দেশ আইসল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ক্ষুদ্রতম দেশ হিসেবে ইতিহাস গড়েছে। তবে ২০২৬ বিশ্বকাপের দলগুলোর মধ্যে আয়তন এবং জনসংখ্যা—উভয় দিক থেকেই এটি ক্ষুদ্রতম। ক্যারিবিয়ান দ্বীপদেশটির জনসংখ্যা মাত্র দেড় লাখের কিছু বেশি। ছোট্ট এই দেশটির বিশ্বকাপ যাত্রা তাই ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় তৈরি করেছে আলোচনার ঝড়। সোমবার (১৯ মে) ঘোষিত দলে জায়গা পেয়েছেন দুই ভাই লিয়ান্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো বর্তমানে তুরস্কের দ্বিতীয় স্তরের ক্লাব ইগদির এফকেতে খেলছেন। একসময় তিনি খেলেছেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে। তার ছোট ভাই জুনিও বাকুনা খেলেন ডাচ ক্লাব এফসি ভলেনডামে। কুরাসাওয়ের দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও। ২৬ বছর বয়সী এই উইঙ্গার একসময় নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছিলেন। গত আগস্টে কুরাসাওয়ের নাগরিকত্ব নেওয়ার পর এখন তিনি দেশটির জার্সিতেই খেলছেন। বর্তমানে ইংলিশ ক্লাব শেফি

বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশের দল ঘোষণা, জায়গা পেলেন দুই ভাই

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে জায়গা করে নেওয়া কুরাসাও ঘোষণা করেছে আসন্ন আসরের জন্য তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। তারা আগের রেকর্ডধারী দেশ আইসল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ক্ষুদ্রতম দেশ হিসেবে ইতিহাস গড়েছে। তবে ২০২৬ বিশ্বকাপের দলগুলোর মধ্যে আয়তন এবং জনসংখ্যা—উভয় দিক থেকেই এটি ক্ষুদ্রতম।

ক্যারিবিয়ান দ্বীপদেশটির জনসংখ্যা মাত্র দেড় লাখের কিছু বেশি। ছোট্ট এই দেশটির বিশ্বকাপ যাত্রা তাই ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় তৈরি করেছে আলোচনার ঝড়।

সোমবার (১৯ মে) ঘোষিত দলে জায়গা পেয়েছেন দুই ভাই লিয়ান্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো বর্তমানে তুরস্কের দ্বিতীয় স্তরের ক্লাব ইগদির এফকেতে খেলছেন। একসময় তিনি খেলেছেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে। তার ছোট ভাই জুনিও বাকুনা খেলেন ডাচ ক্লাব এফসি ভলেনডামে।

কুরাসাওয়ের দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চংও। ২৬ বছর বয়সী এই উইঙ্গার একসময় নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছিলেন। গত আগস্টে কুরাসাওয়ের নাগরিকত্ব নেওয়ার পর এখন তিনি দেশটির জার্সিতেই খেলছেন। বর্তমানে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেন চং।

এছাড়া স্কোয়াডে রয়েছেন মিডলসব্রোর সোনজে হ্যানসেন এবং বার্নলি থেকে ধারে স্পার্টা রটারডামে খেলা সুরান্দি সাম্বো। গত বছরের আগস্টের পর থেকে নাগরিকত্ব নেওয়া আরও কয়েকজন ফুটবলারও জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। তাদের মধ্যে রয়েছেন রিশেডলি বাজোয়ের ও আরমান্দো অবিস্পো।

মাত্র ১৭১ বর্গমাইল আয়তনের দেশ কুরাসাও এবার খেলবে ৭৮ বছর বয়সী অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়লেও নাটকীয়ভাবে আবারও দলের প্রধান কোচ হিসেবে ফিরে আসেন তিনি। কারণ তার উত্তরসূরি ফ্রেড রুটেন বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে পদত্যাগ করেন।

এই বিশ্বকাপে ডাগআউটে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অ্যাডভোকাট। তিনি হতে যাচ্ছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। এর আগে ২০১০ বিশ্বকাপে ৭১ বছর বয়সে গ্রিসের কোচ হিসেবে রেকর্ড গড়েছিলেন অটো রেহাগেল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে কুরাসাওয়ের অবস্থান ৮২তম। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর দলটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ফুটবল দুনিয়াজুড়ে।

গ্রুপ ‘ই’-তে থাকা কুরাসাও তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে এবং চার দিন পর মুখোমুখি হবে আইভরি কোস্টের।

৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। যৌথভাবে আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপে কুরাসাওয়ের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: টাইরিক বোডাক (এসসি টেলস্টার), ট্রেভর ডুর্নবার্চ (ভিভিভি-ভেনলো), এলোয় রুম (মায়ামি এফসি)।

ডিফেন্ডার: রিচেডলি বাজোয়ের (কোনাস্পোর), ইয়োশুয়া বেরনেট (কায়েসারিস্পোর), রোশন ফন এইমা (আরকেসি ওয়ালউইক), শেরেল ফ্লোরানাস (পিইসি জোয়েল), ডেভারসন ফোনভিলে (এনইসি নিমেগেন), জুরিয়েন গারি (আভা ক্লাব), আরমান্দো অবিস্পো (পিএসভি এইন্দোহোভেন), সুরান্দি সাম্বো (স্পার্টা রটারডাম)।

মিডফিল্ডার: জুনিনহো বাকুনা (এফসি ভলেনডাম) লিয়ান্দ্রো বাকুনা (ইগদির), লিভানো কোমেনেনসিয়া (এফসি জুরিখ), কেভিন ফেলিদা (এফসি ডেন বশ), আর'জ্যানি মার্থা (রথারহ্যাম ইউনাইটেড), টাইরেস নোসলিন (এসসি টেলস্টার), গডফ্রাইড রোমেরাতো (আরকেসি ওয়ালউইক)।

ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে (এই কিফিসা), তাহিথ চং (শেফিল্ড ইউনাইটেড), কেঞ্জি গোরে (ম্যাকাবি হেইফা), সোনজে হ্যানসেন (মিডলসব্রো), গ্রেভানে কাস্তানির (তেরেঙ্গানু এফসি), ব্রান্ডলি কুয়াস (এফসি ভলেনডাম), ইয়ুর্গেন লোকাদিয়া (মায়ামি এফসি) ও জার্ল মার্গারিতা (এসকে বেভেরেন)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow