বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। যেখানে সর্বোচ্চ শিরোপা জয়ের নজির ব্রাজিলের। অসংখ্য রেকর্ডও নিজেদের করে রেখেছে সেলেসাওরা। এর মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে না হারার অনন্য কীর্তিটিও নিজেদের দখলে রেখেছে ব্রাজিল।  স্বপ্নের এই বিশ্বকাপে কেটে গেছে ৯২ বছর, তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেসাওরা। শক্ত প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে টানটান লড়াই শেষে ১-১ গোলে ড্র করেছে তারা। রোববার ভোরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর আক্রমণ বাড়ায় ব্রাজিল এবং এর ফলও পায় দ্রুত। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ফলাফলে সবচেয়ে বড় স্বস্তি ব্রাজিলের জন্য তাদের ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন থাকা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হা

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল
ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। যেখানে সর্বোচ্চ শিরোপা জয়ের নজির ব্রাজিলের। অসংখ্য রেকর্ডও নিজেদের করে রেখেছে সেলেসাওরা। এর মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে না হারার অনন্য কীর্তিটিও নিজেদের দখলে রেখেছে ব্রাজিল।  স্বপ্নের এই বিশ্বকাপে কেটে গেছে ৯২ বছর, তবুও বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেই ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেসাওরা। শক্ত প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে টানটান লড়াই শেষে ১-১ গোলে ড্র করেছে তারা। রোববার ভোরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর আক্রমণ বাড়ায় ব্রাজিল এবং এর ফলও পায় দ্রুত। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ফলাফলে সবচেয়ে বড় স্বস্তি ব্রাজিলের জন্য তাদের ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন থাকা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারেনি তারা, সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল। ম্যাচে পরিসংখ্যানেও দেখা যায় লড়াই ছিল সমানতালে। বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল, তবে আক্রমণে পাল্টা জবাব দিয়েছে মরক্কো। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় গড়ানোই ছিল স্বাভাবিক ফল। ড্রয়ের ফলে গ্রুপ সি তে দুই দলই একটি করে পয়েন্ট পেল। তবে এই ম্যাচের পর নকআউট পর্বে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয় নিয়ে ভাবতে হবে ব্রাজিলকে। মরক্কোর বিপক্ষে ম্যাচে অবশ্য খেলার সুযোগ পাননি দলের সেরা তারকা নেইমার। মূলত ইনজুরির কারণেই তাকে বাইরে রাখেন কার্লো আনচেলত্তি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow