বিশ্বকাপের চমক কেপ ভার্দের জনপ্রিয় কাচুপা যেভাবে বানাবেন
বিশ্বকাপে এবার চমক দেখিয়েছে পশ্চিম আফ্রিকার ছোট কিন্তু ঐতিহ্যবাহী দেশ কেপ ভার্দে। ছোট দেশ হলেও ফুটবলে তাদের পারফরম্যান্স যেমন নজর কাড়ছে, তেমনি এই দেশের সংস্কৃতি ও খাবারের ঐতিহ্যও বিশ্বব্যাপী আগ্রহ তৈরি করছে। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপদেশটি ইতিহাস, সংস্কৃতি এবং খাবারের দিক থেকে বেশ সমৃদ্ধ। কেপ ভার্দের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম হলো কাচুপা। এটি একটি ঘন স্টু বা স্যুপ, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সকালের নাস্তা বা রাতের খাবার হিসেবে এটি পরিবেশন করা হয়। ফুটবলের উত্তেজনার পাশাপাশি কেপ ভার্দের কাচুপার মতো ভিন্ন সংস্কৃতির স্বাদ উপভোগ করতে চাইলে আপনিও বাড়িতেই তৈরি করতে পারেন কাচুপা। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কাচুপা কীভাবে তৈরি করবেন- উপকরণ মাংস (গরু অথবা মুরগি) আধা কেজি শুকনো ভুট্টার দানা দেড় কাপ শিম বিচি বা রাজমা দেড় কাপ সসেজ ১টি মিষ্টি আলু ১টি গাজর ২টি বাঁধাকপি কুচি ২ কাপ টমেটো কুচি আধা কাপ পেঁয়াজ কুচি ২টেবিল চামচ রসুন মিহি কুচি ১ টেবিল চামচ তেল ২ টেবিল চামচ তেজপাতা ২টি চিলি পাউডার ১ চা চামচ লবণ ও গোলমরিচ স্বাদমতো পানি বা চিকেন স্ট
বিশ্বকাপে এবার চমক দেখিয়েছে পশ্চিম আফ্রিকার ছোট কিন্তু ঐতিহ্যবাহী দেশ কেপ ভার্দে। ছোট দেশ হলেও ফুটবলে তাদের পারফরম্যান্স যেমন নজর কাড়ছে, তেমনি এই দেশের সংস্কৃতি ও খাবারের ঐতিহ্যও বিশ্বব্যাপী আগ্রহ তৈরি করছে। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপদেশটি ইতিহাস, সংস্কৃতি এবং খাবারের দিক থেকে বেশ সমৃদ্ধ।
কেপ ভার্দের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম হলো কাচুপা। এটি একটি ঘন স্টু বা স্যুপ, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সকালের নাস্তা বা রাতের খাবার হিসেবে এটি পরিবেশন করা হয়।
ফুটবলের উত্তেজনার পাশাপাশি কেপ ভার্দের কাচুপার মতো ভিন্ন সংস্কৃতির স্বাদ উপভোগ করতে চাইলে আপনিও বাড়িতেই তৈরি করতে পারেন কাচুপা।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কাচুপা কীভাবে তৈরি করবেন-
উপকরণ
- মাংস (গরু অথবা মুরগি) আধা কেজি
- শুকনো ভুট্টার দানা দেড় কাপ
- শিম বিচি বা রাজমা দেড় কাপ
- সসেজ ১টি
- মিষ্টি আলু ১টি
- গাজর ২টি
- বাঁধাকপি কুচি ২ কাপ
- টমেটো কুচি আধা কাপ
- পেঁয়াজ কুচি ২টেবিল চামচ
- রসুন মিহি কুচি ১ টেবিল চামচ
- তেল ২ টেবিল চামচ
- তেজপাতা ২টি
- চিলি পাউডার ১ চা চামচ
- লবণ ও গোলমরিচ স্বাদমতো
- পানি বা চিকেন স্টোক ৮-১০ কাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে শুকনো ভুট্টা ও শিমের বিচি ভালোভাবে ধুয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে ভিজিয়ে রাখা ভুট্টা ও শিমের বিচি মাঝারি আঁচে প্রায় ২ ঘণ্টা সেদ্ধ করুন, যতক্ষণ না সেগুলো নরম হয়ে আসে।
এবার অন্য একটি বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো কুচি এবং মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস কিছুটা নরম হয়ে এলে তেজপাতা, মরিচগুঁড়া, লবণ ও গোলমরিচ যোগ করে আরও কয়েক মিনিট রান্না করুন।
এরপর মিষ্টি আলু, গাজর, বাঁধাকপি এবং সসেজ পাত্রে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার আগে থেকে সেদ্ধ করা ভুট্টা ও শিমের বিচি যোগ করুন। প্রয়োজন অনুযায়ী পানি বা চিকেন স্টক ঢেলে দিন।
পাত্রের মুখ ঢেকে কম আঁচে আরও ১ থেকে ২ ঘণ্টা রান্না করুন। ধীরে ধীরে সব উপকরণের স্বাদ একসঙ্গে মিশে ঝোল ঘন ও সমৃদ্ধ হয়ে উঠবে। মাংস, সবজি, ভুট্টা ও শিম সম্পূর্ণ নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
গরম গরম কাচুপা পরিবেশন করুন। চাইলে ওপর থেকে সামান্য গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেট
এসএকেওয়াই
What's Your Reaction?

