বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিল মরক্কো। আরও একবার বিশ্বকাপের মঞ্চে অ্যাটলাস সিংহরা। ২০২৬ বিশ্বকাপে মরক্কো নামছে নিজেকে বিশ্ব ফুটবলের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে। মঙ্গলবার (২৬ মে) রাতে মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারের বিশ্বকাপেও ডার্কহর্স মনে করা হচ্ছে মরক্কোকে। গ্রুপ 'সি'তে মরক্কোর প্রতিপক্ষ হিসেবে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি।  মরক্কোর চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড : গোলরক্ষক: ইয়াসিন বুনু (আল হিলাল), মুনির এল কাজুই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (এএস ফার); ডিফেন্ডার: নুসায়ের মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (পিএসভি), ইউসেফ বেলাম্মারি (আল আহলি), নায়েফ আগুয়ের্দ (মার্শেই), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ঈসা দিওপ (ফুলহ্যাম), রেদুয়ান হালহাল (মেচালেন), আশরাফ হাকিমি (পিএসজি), জাকারিয়া এল ওয়াহদি (গেঙ্ক); মিডফিল্ডার: সামির এল মৌরাবেত (স্ট্রাসবুর্গ), আইয়ুব বুয়াদি (লিল), নিল এল আয়নাউই  (এএস রোমা), সোফিয়ান আমরাবাত (রিয়াল বেতিস), আজুদ্দিন উনাহি (জিরোনা),

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো
কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিল মরক্কো। আরও একবার বিশ্বকাপের মঞ্চে অ্যাটলাস সিংহরা। ২০২৬ বিশ্বকাপে মরক্কো নামছে নিজেকে বিশ্ব ফুটবলের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে। মঙ্গলবার (২৬ মে) রাতে মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারের বিশ্বকাপেও ডার্কহর্স মনে করা হচ্ছে মরক্কোকে। গ্রুপ 'সি'তে মরক্কোর প্রতিপক্ষ হিসেবে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি।  মরক্কোর চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড : গোলরক্ষক: ইয়াসিন বুনু (আল হিলাল), মুনির এল কাজুই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (এএস ফার); ডিফেন্ডার: নুসায়ের মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (পিএসভি), ইউসেফ বেলাম্মারি (আল আহলি), নায়েফ আগুয়ের্দ (মার্শেই), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ঈসা দিওপ (ফুলহ্যাম), রেদুয়ান হালহাল (মেচালেন), আশরাফ হাকিমি (পিএসজি), জাকারিয়া এল ওয়াহদি (গেঙ্ক); মিডফিল্ডার: সামির এল মৌরাবেত (স্ট্রাসবুর্গ), আইয়ুব বুয়াদি (লিল), নিল এল আয়নাউই  (এএস রোমা), সোফিয়ান আমরাবাত (রিয়াল বেতিস), আজুদ্দিন উনাহি (জিরোনা), বিলাল এল খানুস (স্টুটগার্ট), ইসমাইল সাইবারি (পিএসভি); ফরোয়ার্ড: আব্দে ইজ্জালজুলি (রিয়াল বেতিস), শামসউদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), সৌফিয়ানে রাহিমি ( আল আইন), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), ইয়াসিন গেসিম (স্ট্রাসবুর্গ) এবং আইয়ুব আমাইমুনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) । রিজার্ভ খেলোয়াড়: এল মেহদি আল হারার (রাজা কাসাব্লাঙ্কা ), আমিনে সাবি (অঁজের) এবং মারওয়ান সাদানে (আল ফাতেহ)। আগামী ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড ও ২৫ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow