বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ ঘানার কোচ, ‘অর্থই নিয়ন্ত্রক’

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ২-১ ব্যবধানে হেরে গ্রুপে তৃতীয় হয়ে পরের রাউণ্ডে ওঠে আফ্রিকার দল ঘানা। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডকে আটকে দিয়েছিল। কিন্তু শেষে ম্যাচে ক্রোয়েটদের বিপক্ষে আর পারলো না ঘানা। নকআউট রাউন্ডে তাদের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। বিশ্বকাপে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে ঘানার অবস্থান নিয়ে আলোচনার সময় কোচ কার্লোস কুইরোজকে টুর্নামেন্টের বর্তমান ফরম্যাট সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল নকআউট পর্বে আফ্রিকান দেশগুলোর সংখ্যা (এখন পর্যন্ত ৬টি) এবং এর কারণ নিয়ে। কুইরোজ বলেন, ‘ফুটবলে অর্থ সবকিছু বদলে দিচ্ছে। খেলার জগতে অর্থের প্রভাবই মুখ্য। অর্থই ফুটবল নিয়ন্ত্রণ করে। তাই যখন কোনো সিদ্ধান্ত অর্থের দ্বারা পরিচালিত হতে শুরু করে, তখন বিষয়গুলো মাঠের গণ্ডি ছাড়িয়ে অন্য দিকে মোড় নেয় এবং পরিবর্তিত হতে থাকে। আমি বিশ্বকাপকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিরল ইভেন্ট হিসেবে দেখতেই পছন্দ করি। এমন একটি আসর, যার অংশ হতে আমাদের কঠোর লড়াই করতে হয়।’ নিজের বিশ্লেষণে কোচ আরও উল্লেখ করেন যে, এবারের আসর থেকেই দলের সংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় বাছাইপর

বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ ঘানার কোচ, ‘অর্থই নিয়ন্ত্রক’

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ২-১ ব্যবধানে হেরে গ্রুপে তৃতীয় হয়ে পরের রাউণ্ডে ওঠে আফ্রিকার দল ঘানা। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডকে আটকে দিয়েছিল। কিন্তু শেষে ম্যাচে ক্রোয়েটদের বিপক্ষে আর পারলো না ঘানা। নকআউট রাউন্ডে তাদের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া।

বিশ্বকাপে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে ঘানার অবস্থান নিয়ে আলোচনার সময় কোচ কার্লোস কুইরোজকে টুর্নামেন্টের বর্তমান ফরম্যাট সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল নকআউট পর্বে আফ্রিকান দেশগুলোর সংখ্যা (এখন পর্যন্ত ৬টি) এবং এর কারণ নিয়ে। কুইরোজ বলেন, ‘ফুটবলে অর্থ সবকিছু বদলে দিচ্ছে। খেলার জগতে অর্থের প্রভাবই মুখ্য। অর্থই ফুটবল নিয়ন্ত্রণ করে। তাই যখন কোনো সিদ্ধান্ত অর্থের দ্বারা পরিচালিত হতে শুরু করে, তখন বিষয়গুলো মাঠের গণ্ডি ছাড়িয়ে অন্য দিকে মোড় নেয় এবং পরিবর্তিত হতে থাকে। আমি বিশ্বকাপকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিরল ইভেন্ট হিসেবে দেখতেই পছন্দ করি। এমন একটি আসর, যার অংশ হতে আমাদের কঠোর লড়াই করতে হয়।’

নিজের বিশ্লেষণে কোচ আরও উল্লেখ করেন যে, এবারের আসর থেকেই দলের সংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় বাছাইপর্বের কিছু প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। তিনি উদাহরণ হিসেবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেখুন, ইউরোপের বাইরে কারা থাকছে? ফলে প্রতিযোগিতা বা বাছাইপর্বগুলোর গুরুত্ব কমতে শুরু করেছে। কারণ কার্যত দক্ষিণ আমেরিকা ও ইউরোপের প্রায় সব দলই যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। অধিকাংশ দলই সুযোগ পায়। আমার ব্যক্তিগত মত, বাছাইপর্বের ধাপ বা সংখ্যা কমিয়ে আনা প্রয়োজন, যাতে সেগুলোর গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকে।’

ঘানার কোচের মতে, বিশ্বকাপ তার সেই ‘বিশেষ প্রতিযোগিতা’-র মর্যাদা বা আকর্ষণ হারিয়ে ফেলছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘আমার আশঙ্কা, এটি প্রতিযোগিতার মান কমিয়ে দিতে পারে। এটি হয়তো কেবলই একটি সাধারণ বা অগুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিণত হতে পারে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, প্রতিযোগিতার গুরুত্ব বা তাৎপর্য বদলে যাবে। তবে এটি এমন একটি বিষয় যা নিয়ে আমাদের আলোচনা করা উচিত।’

আরআর/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow