বিশ্বকাপের মাঝে পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন নেইমার

ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি নেইমার। বিশ্বকাপে কবে মাঠে ফিরবেন তাও অনিশ্চিত। তবে এতসব চিন্তার মাঝে খুশির সংবাদ দিলেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপের মাঝে বাবা হওয়ার সুসংবাদ দিলেন এই সান্তোস ফুটবলার। পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন তিনি। নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের সন্তানের মা হওয়ার ঘোষণা দেন। এটি নেইমার ও ব্রুনা জুটির তৃতীয় সন্তান। তাদের ঘরে দুই বছর বয়সী কন্যা ম্যাভি ও ১১ মাস বয়সী বয়সী কন্যা মেল রয়েছে। নেইমারের ঘরে আরো একটি কন্যা সন্তান রয়েছে যে ম্যাভির থেকে ১১ মাস বড়। আমানদা কিমবার্লির ঘররে জন্ম নেয় সে। নেইমারের সবচেয়ে বড় সন্তান ১৪ বছর বয়সী ছেলে লুকা জন্ম নেয় কার্লোস দান্তাসের গর্ভে। ব্রুনা ও নেইমার জুটি একজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেলে তাদের খুশির খবরটি প্রচার করেন। নেইমার তার অনাগত সন্তানটি মেয়ে হবে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি একটি ব্যান্ড দল বানাবো এবং আজকে থেকে তার নাম হবে স্পাইস গার্লস।’ বিশ্বকাপে ব্রাজিল নিজেদের উদ্বোধনী ম্যাচের মরক্কোর সঙ্গে ড্র করলেও সেই ম্যাচে মাঠে নামেননি নেইমার। হাইতির বিপক্ষে নেইমার খেলবেন কিনা সেটা এখনো অনিশ

বিশ্বকাপের মাঝে পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন নেইমার

ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি নেইমার। বিশ্বকাপে কবে মাঠে ফিরবেন তাও অনিশ্চিত। তবে এতসব চিন্তার মাঝে খুশির সংবাদ দিলেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপের মাঝে বাবা হওয়ার সুসংবাদ দিলেন এই সান্তোস ফুটবলার। পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন তিনি।

নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের সন্তানের মা হওয়ার ঘোষণা দেন। এটি নেইমার ও ব্রুনা জুটির তৃতীয় সন্তান। তাদের ঘরে দুই বছর বয়সী কন্যা ম্যাভি ও ১১ মাস বয়সী বয়সী কন্যা মেল রয়েছে। নেইমারের ঘরে আরো একটি কন্যা সন্তান রয়েছে যে ম্যাভির থেকে ১১ মাস বড়। আমানদা কিমবার্লির ঘররে জন্ম নেয় সে। নেইমারের সবচেয়ে বড় সন্তান ১৪ বছর বয়সী ছেলে লুকা জন্ম নেয় কার্লোস দান্তাসের গর্ভে।

ব্রুনা ও নেইমার জুটি একজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেলে তাদের খুশির খবরটি প্রচার করেন। নেইমার তার অনাগত সন্তানটি মেয়ে হবে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি একটি ব্যান্ড দল বানাবো এবং আজকে থেকে তার নাম হবে স্পাইস গার্লস।’

বিশ্বকাপে ব্রাজিল নিজেদের উদ্বোধনী ম্যাচের মরক্কোর সঙ্গে ড্র করলেও সেই ম্যাচে মাঠে নামেননি নেইমার। হাইতির বিপক্ষে নেইমার খেলবেন কিনা সেটা এখনো অনিশ্চিত।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow