বিশ্বকাপের মাঝেই গুরুতর অভিযোগ, ভারত ছাড়লেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার
যে কোন ক্রিকেটারের জন্যই বিশ্বকাপে খেলাটা স্বপ্নের। অথচ, ভারতে বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেট নয় বরং অন্য কাজে মনোযোগী হয়ে উঠেন! পাকিস্তানি বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ জোহাইবের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে। সূত্রের খবর, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যার মধ্যে মদ্যপান ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ রয়েছে। যে কারণে তাকে বিশ্বকাপের মাঝপথেই আরব আমিরাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামেনি সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু হচ্ছে তাদের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। কিন্তু তার আগেই সমস্যায় পড়ে গেল আরব আমিরাত। দলের ব্যাটার মোহাম্মদ জোহাইব দুবাই ফিরে যাচ্ছেন। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর, জোহাইবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে। বিশ্বকাপের মাঝেই মদ্যপান,নারীদের সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে রয়েছেন জোহাইব। যা দলের শৃঙ্খলাভঙ্গ বলে ধরা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তও হবে। সেই কারণে দেশে ফি
যে কোন ক্রিকেটারের জন্যই বিশ্বকাপে খেলাটা স্বপ্নের। অথচ, ভারতে বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেট নয় বরং অন্য কাজে মনোযোগী হয়ে উঠেন! পাকিস্তানি বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ জোহাইবের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে। সূত্রের খবর, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যার মধ্যে মদ্যপান ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ রয়েছে। যে কারণে তাকে বিশ্বকাপের মাঝপথেই আরব আমিরাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামেনি সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু হচ্ছে তাদের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। কিন্তু তার আগেই সমস্যায় পড়ে গেল আরব আমিরাত। দলের ব্যাটার মোহাম্মদ জোহাইব দুবাই ফিরে যাচ্ছেন। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
কিন্তু সূত্রের খবর, জোহাইবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে। বিশ্বকাপের মাঝেই মদ্যপান,নারীদের সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে রয়েছেন জোহাইব। যা দলের শৃঙ্খলাভঙ্গ বলে ধরা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তও হবে। সেই কারণে দেশে ফিরে যাচ্ছেন তিনি।
জোহাইব পাকিস্তানি বংশোদ্ভূত। ২৮ বছর বয়সি ক্রিকেটার আরব আমিরাতের হয়ে ১০টি ম্যাচটি খেলেছেন। তবে অনেকে বলাবলি করছে যে, জোহাইবকে ‘পাকিস্তানি’ পরিচয়ের জন্যই নাকি ফেরত পাঠানো হচ্ছে। যা সঠিক নয় বরং তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এর সঙ্গে ভারত-পাক সম্পর্কের কোনও সংযোগ নেই। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম নিজেও পাকিস্তানি বংশোদ্ভূত। আবার আরব আমিরাতের বোলিং কোচ সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির আরাফত। তিনি তো পাক জার্সিতে ২৭টি ম্যাচ খেলেছেন। তাদের যখন ফেরত পাঠানো হচ্ছে না, তখন ‘পাক যোগ’ এর কারণে বিতাড়নের যুক্তি খারিজ হয়ে যায়।
২০২৬ বিশ্বকাপে ডি গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপে নিউজিল্যান্ড ছাড়াও রয়েছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথ’ বলা যায় একে। সেখান থেকে পরের পর্বে যেতে হলে একাধিক অঘটন ঘটাতে হবে সংযুক্ত আরব আমিরাতকে। এমন সময়ই বিতর্ক যোগ হলো আরব আমিরাতের সঙ্গে।
What's Your Reaction?