বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

টানা দুই ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। এমন সময়ে তাকে নিয়েই এলো বড় খবর। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগের দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৮টি বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা থাকা ৯১ বছর বয়সী সাংবাদিক এনরিকে মাকায়া মারকুয়েজের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন এই আর্জেন্টাইন কোচ। প্রশ্ন শুনে আবেগাপ্লুত স্কালোনি বলেন, এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে আমি আনন্দিত। ১৮টি বিশ্বকাপ— এটা সত্যিই অবিশ্বাস্য। আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমি গর্বিত, কারণ আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন আপনাকে নিয়মিত দেখতাম। আপনি আমাদের কাছে তখনো কিংবদন্তি ছিলেন, এখনো আছেন। পরে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, শুধু আপনার জন্যই বলছি। লিও বেঞ্চে থাকবে। দলের বাকি একাদশ বলব না, তবে লিও শুরু থেকে খেলবে না। মেসিকে নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে স্কালোনির এই ঘোষণায় পরিষ্কার হয়েছে, জর্ডানের বিপক্ষে

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

টানা দুই ম্যাচে পাঁচ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি। এমন সময়ে তাকে নিয়েই এলো বড় খবর। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের আগের দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৮টি বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা থাকা ৯১ বছর বয়সী সাংবাদিক এনরিকে মাকায়া মারকুয়েজের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন এই আর্জেন্টাইন কোচ।

প্রশ্ন শুনে আবেগাপ্লুত স্কালোনি বলেন, এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে আমি আনন্দিত। ১৮টি বিশ্বকাপ— এটা সত্যিই অবিশ্বাস্য। আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমি গর্বিত, কারণ আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন আপনাকে নিয়মিত দেখতাম। আপনি আমাদের কাছে তখনো কিংবদন্তি ছিলেন, এখনো আছেন।

পরে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, শুধু আপনার জন্যই বলছি। লিও বেঞ্চে থাকবে। দলের বাকি একাদশ বলব না, তবে লিও শুরু থেকে খেলবে না।

মেসিকে নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে স্কালোনির এই ঘোষণায় পরিষ্কার হয়েছে, জর্ডানের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামছেন না আর্জেন্টাইন অধিনায়ক। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছু সময় খেলবেন, যাতে ম্যাচের ছন্দ বজায় থাকে এবং ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow