বিশ্বকাপের মাঝেই রিয়াল মাদ্রিদে নাম লেখালেন কুকুরেয়া

বিশ্বকাপের উত্তাপের মাঝেই ইউরোপিয়ান ফুটবলে ঘটে গেল বড় এক ট্রান্সফারের ঘটনা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চেলসি থেকে স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে এটি লস ব্লাঙ্কোসদের প্রথম বড় সাইনিং। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ বছর বয়সী কুকুরেয়া ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ছয় বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন। যদিও দুই ক্লাব আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি প্রকাশ করেনি, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির মূল্য প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, যা বোনাসসহ আরও বাড়তে পারে। গত মৌসুমে লা লিগা শিরোপা হারানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল রিয়ালকে। সেই হতাশার পর রক্ষণভাগ শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কুকুরেয়ার আগমন সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। ২০২২ সালে ব্রাইটন থেকে রেকর্ড ফিতে চেলসিতে যোগ দিয়েছিলেন কুকুরেয়া। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে তিনি লন্ডন ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন। চেলসির হয়ে ১৬০-এর বেশি ম্যাচ খেলেছেন তি

বিশ্বকাপের মাঝেই রিয়াল মাদ্রিদে নাম লেখালেন কুকুরেয়া

বিশ্বকাপের উত্তাপের মাঝেই ইউরোপিয়ান ফুটবলে ঘটে গেল বড় এক ট্রান্সফারের ঘটনা। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চেলসি থেকে স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে এটি লস ব্লাঙ্কোসদের প্রথম বড় সাইনিং।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ বছর বয়সী কুকুরেয়া ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ছয় বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন। যদিও দুই ক্লাব আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি প্রকাশ করেনি, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির মূল্য প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, যা বোনাসসহ আরও বাড়তে পারে।

গত মৌসুমে লা লিগা শিরোপা হারানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল রিয়ালকে। সেই হতাশার পর রক্ষণভাগ শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কুকুরেয়ার আগমন সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

২০২২ সালে ব্রাইটন থেকে রেকর্ড ফিতে চেলসিতে যোগ দিয়েছিলেন কুকুরেয়া। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে তিনি লন্ডন ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন। চেলসির হয়ে ১৬০-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি এবং জিতেছেন কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। স্পেনের ইউরো ২০২৪ জয়ের দলেও ছিলেন এই ডিফেন্ডার।

বর্তমানে স্পেন দলের সঙ্গে বিশ্বকাপ খেলতে থাকা কুকুরেয়া টুর্নামেন্ট শেষ হওয়ার পর মাদ্রিদ শিবিরে যোগ দেবেন। মরিনহোর নতুন রিয়াল প্রকল্পে বাম প্রান্তের দায়িত্ব এখন তার কাঁধেই।

রিয়াল সমর্থকদের আশা, কুকুরেয়ার আগমনে গত মৌসুমের রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে আবারও ইউরোপ ও স্পেনে আধিপত্য প্রতিষ্ঠার পথে ফিরবে তাদের প্রিয় ক্লাব।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow