বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশ্বিক শেয়ারবাজারে টানা পতন এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, যেখানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯১৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বাড়লেও রুপার ক্ষেত্রে চিত্র ভিন্ন। গত সপ্তাহে ১৮ শতাংশ দরপতনের পর চলতি সপ্তাহে রুপার দাম আরও ১২ শতাংশের বেশি কমেছে, যা ২০১১ সালের পর নির্দিষ্ট এক সপ্তাহে সর্বোচ্চ পতন।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯৯৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি
বৈশ্বিক শেয়ারবাজারে টানা পতন এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, যেখানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯১৪ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বাড়লেও রুপার ক্ষেত্রে চিত্র ভিন্ন। গত সপ্তাহে ১৮ শতাংশ দরপতনের পর চলতি সপ্তাহে রুপার দাম আরও ১২ শতাংশের বেশি কমেছে, যা ২০১১ সালের পর নির্দিষ্ট এক সপ্তাহে সর্বোচ্চ পতন।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯৯৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৬৭৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে স্বর্ণের দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।