বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়, স্পট সিলভারের দাম ১ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪১ ডলারে নেমেছে। এর আগের সেশনে রুপার দাম ২২ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ৯৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭২২ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দামও ২ দশমিক ১৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৩৯ দশমিক ৮৭ ডলারে নেমেছে। সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের পর বাজারে সুদহার নিয়ে প্রত্যাশার পরিবর্তন মূল্যবান ধাতুগুলোর দামে প্রভাব ফেলছে। এদিকে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৩ দশমিক ২৯ ডলারে নেমে আসে। এর আগে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ বেড়ে ৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। আর ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩০ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, স্পট সিলভারের দাম ১ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪১ ডলারে নেমেছে। এর আগের সেশনে রুপার দাম ২২ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

এদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ৯৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭২২ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দামও ২ দশমিক ১৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৩৯ দশমিক ৮৭ ডলারে নেমেছে।

সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের পর বাজারে সুদহার নিয়ে প্রত্যাশার পরিবর্তন মূল্যবান ধাতুগুলোর দামে প্রভাব ফেলছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৩ দশমিক ২৯ ডলারে নেমে আসে। এর আগে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ বেড়ে ৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

আর ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩০ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow