বিশ্ববাজারের সঙ্গে বাংলাদেশে সোনার দামের পার্থক্য কত?
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম, পৌঁছেছে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষা, সুদের হার কমার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। বাংলাদেশে সোনার দাম কত? দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আরও পড়ুন বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৬৭ হাজার টাকা, বাংলাদেশে কত কমলো? বাংলাদেশে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা। বিশ্ববাজারে
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম, পৌঁছেছে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষা, সুদের হার কমার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
বাংলাদেশে সোনার দাম কত?
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
বিশ্ববাজারে সোনার দাম কত?
এদিন আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেড়েছে। স্পট গোল্ডের দাম এক শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৪৩২ দশমিক ৭৪ ডলারে উঠেছে।
বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৪৯২ দশমিক ৬০ ডলার।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে সোনা কিনে রাখার প্রবণতা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বিশ্ববাজারের দামে বাংলাদেশে এক ভরি সোনা কত?
আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাধারণত ট্রয় আউন্সে হিসাব করা হয়। এক ট্রয় আউন্সে ৩১ দশমিক ১০ গ্রাম সোনা থাকে।

সোনা কিনে লাভবান হওয়ার উপায়
অন্যদিকে, বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করা হয় ভরিতে। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
মঙ্গলবারের আন্তর্জাতিক বাজারদর ৪ হাজার ৪৩২ দশমিক ৭৪ ডলার হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম খাঁটি সোনার দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৬৬২ ডলার।
ডলারের দাম যদি আনুমানিক ১২২ টাকা ধরে হিসাব করা হয়, তাহলে আন্তর্জাতিক বাজারদরে এক ভরি খাঁটি সোনার মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ২ হাজার ৮২৩ টাকা।
বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি গহনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
অর্থাৎ আন্তর্জাতিক বাজারের কাঁচা সোনার দামের সঙ্গে বাংলাদেশের ২২ ক্যারেট সোনার গহনার দামের সরাসরি তুলনা করলে ব্যবধান প্রায় ৩২ হাজার টাকা।
দামের এত পার্থক্য কেন?
বিশ্ববাজারের স্পট গোল্ডের দাম এবং বাংলাদেশের দোকানে বিক্রি হওয়া সোনার গহনার দাম এক নয়।
আন্তর্জাতিক বাজারে যে দাম প্রকাশ করা হয়, সেটি মূলত অপরিশোধিত বা নির্দিষ্ট মানের সোনার আন্তর্জাতিক বাজারমূল্য।
অন্যদিকে বাংলাদেশে গহনার দামের সঙ্গে বিভিন্ন খরচ যুক্ত থাকে। এর মধ্যে রয়েছে স্থানীয় বাজারের সরবরাহব্যবস্থা, আমদানি ও অন্যান্য ব্যয়, গহনা তৈরির মজুরি এবং কর।
এ কারণে আন্তর্জাতিক বাজারের সোনার দামকে বাংলাদেশে বিক্রি হওয়া গহনার দামের সঙ্গে সরাসরি এক করে দেখা যায় না।
তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়া বা কমার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ে।
বেড়েছে অন্য ধাতুর দামও
মঙ্গলবার সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে।
স্পট রুপার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৫ দশমিক ২৬ ডলারে।
প্যালাডিয়ামের দামও ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৯৪ ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে সোনার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশের বাজারেও সোনার দামে আরও পরিবর্তন আসতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
কেএএ/
What's Your Reaction?



