বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে জড়িত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। চালকের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে, প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দোষীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা দায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভ

বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে জড়িত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেটকারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। চালকের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, প্রাইভেটকারের ধাক্কায় মৌমিতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দোষীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় মামলা দায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow