বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিলল নারীর বিকৃত মরদেহ

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৩ মে) রাতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে রীতা আক্তার (২০) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহত রীতা আক্তার নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ নোয়াপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাসপাতালের নিচ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথার মগজ বের হয়ে গেছে। ওসি আরিফুর রহমান জানান, কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তিনি হাসপাতালের ওপর থেকে লাফ দিয়েছেন, নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে। এ বিষয়ে ইউএসটিসি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. বদিউল আলম বাদল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়ে ওই ন

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিলল নারীর বিকৃত মরদেহ
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৩ মে) রাতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে রীতা আক্তার (২০) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহত রীতা আক্তার নগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ নোয়াপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।  তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাসপাতালের নিচ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথার মগজ বের হয়ে গেছে। ওসি আরিফুর রহমান জানান, কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তিনি হাসপাতালের ওপর থেকে লাফ দিয়েছেন, নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে। এ বিষয়ে ইউএসটিসি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. বদিউল আলম বাদল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী নন এবং ক্যাম্পাসের সঙ্গে সংযুক্ত বেসরকারি হাসপাতালের কোনো রোগীও নন। তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow