বিশ্বম্ভরপুরে টোল আদায়ে অনিয়ম, একজনের কারাদণ্ড
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে টোল আদায়ে ২৫ পয়সার স্থলে ১.৫০ টাকা আদায় এবং রশিদ না দেওয়ায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ার চর এলাকার আবুয়া ও রক্তি নদীর সংযোগস্থলে (বিআইডব্লিউটিএ কর্তৃক ইজারাকৃত) অভিযান চালান।এ সময় তিনি টোলের স্থানে টোলের চার্টসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি, বিশ্বম্ভরপুর-এর মোবাইল নম্বর দৃশ্যমান জায়গায় টানানোর নির্দেশ দেন।বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে টোল আদায়ে ২৫ পয়সার স্থলে ১.৫০ টাকা আদায় এবং রশিদ না দেওয়ায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ার চর এলাকার আবুয়া ও রক্তি নদীর সংযোগস্থলে (বিআইডব্লিউটিএ কর্তৃক ইজারাকৃত) অভিযান চালান।
এ সময় তিনি টোলের স্থানে টোলের চার্টসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি, বিশ্বম্ভরপুর-এর মোবাইল নম্বর দৃশ্যমান জায়গায় টানানোর নির্দেশ দেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন খান জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?