বিশ্বের শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করল ইসরায়েল
বিশ্বের শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রবাসী ও ইহুদিবিদ্বেষ দমনবিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের এ তালিকা প্রকাশ করে। হলোকাস্ট মেমোরিয়াল ডে উপলক্ষে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বক্তৃতার মাধ্যমে ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসরায়েল এবং ইহুদিদের প্রতি বিদ্বেষ উসকে দিচ্ছেন। তালিকার ১০ জনের মধ্যে ছয়জনই যুক্তরাষ্ট্রভিত্তিক, বাকিরা ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। তালিকায় রয়েছেন যারা ড্যান বিলজেরিয়ান : তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন এ ইনফ্লুয়েন্সার। তিনি তার ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন কনটেন্ট বানিয়ে থাকেন। তিনি বর্তমান পৃথিবীতে চলমান সব সংঘাতের জন্য ইহুদিদের দায়ী করেন। গ্রেটা থুনবার্গ : তালিকার দুই নম্বরে আছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে বেশ সরব তিনি। ইসরায়েলের অভিযোগ, গ্রেটা ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা, অবরোধ ও গণক্ষুধার মতো শব্দ ব্যবহার করে ইসরায়েল
বিশ্বের শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রবাসী ও ইহুদিবিদ্বেষ দমনবিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের এ তালিকা প্রকাশ করে।
হলোকাস্ট মেমোরিয়াল ডে উপলক্ষে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বক্তৃতার মাধ্যমে ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইসরায়েল এবং ইহুদিদের প্রতি বিদ্বেষ উসকে দিচ্ছেন। তালিকার ১০ জনের মধ্যে ছয়জনই যুক্তরাষ্ট্রভিত্তিক, বাকিরা ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক।
তালিকায় রয়েছেন যারা
ড্যান বিলজেরিয়ান : তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন এ ইনফ্লুয়েন্সার। তিনি তার ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন কনটেন্ট বানিয়ে থাকেন। তিনি বর্তমান পৃথিবীতে চলমান সব সংঘাতের জন্য ইহুদিদের দায়ী করেন।
গ্রেটা থুনবার্গ : তালিকার দুই নম্বরে আছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে বেশ সরব তিনি। ইসরায়েলের অভিযোগ, গ্রেটা ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা, অবরোধ ও গণক্ষুধার মতো শব্দ ব্যবহার করে ইসরায়েল বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছেন।
টাকার কার্লসন : তালিকায় এরপরই আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ ও রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসন। গণমাধ্যম, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে ইহুদিদের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে তার।
নিক ফুয়েন্তেস : মার্কিন ডানপন্থি এ রাজনীতিবিদকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচারক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হলোকাস্ট বাঁ ইহুদি নিধনকে ছোট করে দেখান।
ক্যান্ডেস ওয়েন্স : ইহুদিপন্থি গণমাধ্যম ও গোষ্ঠীগুলোকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে তালিকায় রাখা হয়েছে মার্কিন এ ধারাভাষ্যকারকে।
তালিকায় আরও রয়েছেন ড্যানিশ চিকিৎসক আনাস্তাসিয়া মারিয়া লুপিস, মিসরীয়-আমেরিকান কমেডিয়ান ও উপস্থাপক বাসেম ইউসুফ, ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান, মার্কিন লেখক ও ইমাম ওমর সুলেমান এবং মার্কিন কন্টেন্ট ক্রিয়েটর ইয়ান ক্যারল।
এ ব্যাপারে ইসরায়েলের প্রবাসী ও ইহুদিবিদ্বেষ দমনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আমিচাই চিকলি বলেন, ‘এ প্রতিবেদনটি বেশকিছু গভীর প্রবণতাকে প্রতিফলিত করে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনীতির সমালোচনা করতে গিয়ে অনেক সময় ইহুদিবিদ্বেষী বক্তব্যের আশ্রয় নেওয়া হচ্ছে। সময়মতো এ প্রবণতাগুলো শনাক্ত করে ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব।’
What's Your Reaction?