বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মার চরে কাজ করতে গিয়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, রাসেল ভাইপার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।  বুধবার (১৫ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মৃত রবিউল ইসলাম দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামের জামাল মালিথার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে রবিউল নিজের ফসলের খেতের পরিচর্যা করতে পদ্মা নদীর চরে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে খেতের মাটিতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের ভাষ্য, রবিউলের শরীরের ক্ষত ও শারীরিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি অত্যন্ত বিষধর রাসেল ভাইপারের কামড়। তবে বিষয়টি নিশ্চিত হতে পারেননি তারা। এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন জানান, রাত ৯টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক

বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মার চরে কাজ করতে গিয়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, রাসেল ভাইপার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মৃত রবিউল ইসলাম দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামের জামাল মালিথার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে রবিউল নিজের ফসলের খেতের পরিচর্যা করতে পদ্মা নদীর চরে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে খেতের মাটিতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের ভাষ্য, রবিউলের শরীরের ক্ষত ও শারীরিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি অত্যন্ত বিষধর রাসেল ভাইপারের কামড়। তবে বিষয়টি নিশ্চিত হতে পারেননি তারা।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন জানান, রাত ৯টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে মরদেহ হাসপাতালে আনার ক্ষেত্রে অনেক বিলম্ব হওয়ায় এটি রাসেল ভাইপারই ছিল কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না।

এদিকে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ ফিলিপনগর মণ্ডলপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। 

পদ্মার চরাঞ্চলে গত কয়েক বছরে সাপের উপদ্রব বাড়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সতর্ক থাকার পাশাপাশি চরাঞ্চলে বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow