বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত অ্যালকোহল (দেশি মদ) পানের পর তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বুজরুক ঝালই পাকারমাথা এলাকার এরশাদ মিয়া (৪০)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে বালারহাট বাজারে ওই চার ব্যক্তি একসঙ্গে অতিরিক্ত মাত্রায় নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে তীব্র অসুস্থ বোধ করতে থাকেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী ও সাজু মিয়ার মৃত্যু হয়। অন্যদিকে, তীব্র অসুস্থতা নিয়ে ছাত্তার মিয়া হাসপাতালে নেওয়ার আগেই তার নিজ বাড়িতে মারা যান। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন আকলিমা বেগমের

বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত অ্যালকোহল (দেশি মদ) পানের পর তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বুজরুক ঝালই পাকারমাথা এলাকার এরশাদ মিয়া (৪০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে বালারহাট বাজারে ওই চার ব্যক্তি একসঙ্গে অতিরিক্ত মাত্রায় নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে তীব্র অসুস্থ বোধ করতে থাকেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী ও সাজু মিয়ার মৃত্যু হয়।

অন্যদিকে, তীব্র অসুস্থতা নিয়ে ছাত্তার মিয়া হাসপাতালে নেওয়ার আগেই তার নিজ বাড়িতে মারা যান। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন আকলিমা বেগমের বাড়িতে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাইদুল ইসলাম বলেন, তারা বিষাক্ত অ্যালকোহল পান করার পরই অসুস্থ হয়ে মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে পরিবারের সদস্যরা আইনি জটিলতা ও ময়নাতদন্ত এড়াতে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। 

খবর পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর এই বিষাক্ত অ্যালকোহল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow