বিসিবিতে জমা জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার এই প্রতিবেদন জমা দেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ। যদিও স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ জানুয়ারি। প্রতিবেদন কী আছে, সেসব নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। প্রথমে বিসিবি জানিয়েছিল তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দেওয়া হবে। তবে তিন দফা সময় বাড়িয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। অস্ট্রেলিয়া থেকেই বিসিবির কাছে অভিযোগ জানান জাহানারা। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক সাংবাদিকের ইউটিউবে সাক্ষাৎকার দিতে গিয়ে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তোলেন। আইএন

বিসিবিতে জমা জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ। যদিও স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ জানুয়ারি। প্রতিবেদন কী আছে, সেসব নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি।

প্রথমে বিসিবি জানিয়েছিল তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দেওয়া হবে। তবে তিন দফা সময় বাড়িয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। অস্ট্রেলিয়া থেকেই বিসিবির কাছে অভিযোগ জানান জাহানারা।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক সাংবাদিকের ইউটিউবে সাক্ষাৎকার দিতে গিয়ে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তোলেন।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow