বিসিবির নতুন টুর্নামেন্টে যে কারণে নেই সৌম্য-নাঈম-সাব্বিররা

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ শুরু হচ্ছে আগামী ৫ই ফেব্রুয়ারি। রোববার তিন দলের স্কোয়াড ঘোষণা হয়েছে। কোনো দলেই নেই সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম শেখরা। নাঈম সৌদি আরব গিয়েছেন পবিত্র ওমরা পালনের জন্য। এ কারণেই এই টুর্নামেন্টে দেখা যাবে না এই বাঁ-হাতি ব্যাটারকে। আর সৌম্য রয়েছেন যুক্তরাষ্ট্রে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। আর বিপিএলে ব্যর্থতার কারণে নেই সাব্বির রহমান। তবে বিপিএলে ভালো করা পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর না থাকাটা অবাক করার মতোই। ধুমকেতু একাদশের স্কোয়াড লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। দুর্বার একাদশের স্কোয়াড হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

বিসিবির নতুন টুর্নামেন্টে যে কারণে নেই সৌম্য-নাঈম-সাব্বিররা

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ শুরু হচ্ছে আগামী ৫ই ফেব্রুয়ারি। রোববার তিন দলের স্কোয়াড ঘোষণা হয়েছে। কোনো দলেই নেই সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম শেখরা।

নাঈম সৌদি আরব গিয়েছেন পবিত্র ওমরা পালনের জন্য। এ কারণেই এই টুর্নামেন্টে দেখা যাবে না এই বাঁ-হাতি ব্যাটারকে। আর সৌম্য রয়েছেন যুক্তরাষ্ট্রে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি।

আর বিপিএলে ব্যর্থতার কারণে নেই সাব্বির রহমান। তবে বিপিএলে ভালো করা পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর না থাকাটা অবাক করার মতোই।

ধুমকেতু একাদশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশের স্কোয়াড

হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশের স্কোয়াড

জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow