বিসিবির বোর্ড মিটিং শনিবার, যা থাকছে আলোচনায়

ঘরোয়া ক্রিকেটে চলমান স্থবিরতার সমাধান নিয়ে আলোচনা করতে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন কার্যালয়ে মিটিংটি শুরু হবে বেলা এগারোটায়। সরাসরি উপস্থিত থেকে মিটিং পরিচালনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চরম ক্রান্তিলগ্ন পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটি। দায়িত্ব নেয়ার পর থেকেই একদল কাউন্সিলরের প্রতিবাদের মুখে পড়তে হয়েছে তাদের। ২০ দলের ৮টি দলকে ছাড়াই গত নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে প্রথম বিভাগ লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ, নারী ক্রিকেট লিগ এবং তৃতীয় বিভাগ লিগ নিয়েও একই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অচলাবস্থায় দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট সংস্থা কোয়াব। লিগ নিয়ে অনিশ্চয়তার সম্ভাব্য সমাধান নিয়ে আগামী শনিবার (৪ এপ্রিল) মিটিংয়ে আলোচনা করবে বিসিবি। বেশিরভাগ বোর্ড পরিচালকদেরই সরাসরি যোগ দেয়ার কথা মিটিংয়ে, কেউ কেউ যোগ দেবেন অনলাইনেও। সম্প্রতি বিসিবির মিডিয়া বিভাগ এবং পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে আপাতত একজনকে দায়িত্ব দেয়া

বিসিবির বোর্ড মিটিং শনিবার, যা থাকছে আলোচনায়

ঘরোয়া ক্রিকেটে চলমান স্থবিরতার সমাধান নিয়ে আলোচনা করতে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন কার্যালয়ে মিটিংটি শুরু হবে বেলা এগারোটায়। সরাসরি উপস্থিত থেকে মিটিং পরিচালনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

চরম ক্রান্তিলগ্ন পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটি। দায়িত্ব নেয়ার পর থেকেই একদল কাউন্সিলরের প্রতিবাদের মুখে পড়তে হয়েছে তাদের। ২০ দলের ৮টি দলকে ছাড়াই গত নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে প্রথম বিভাগ লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ, নারী ক্রিকেট লিগ এবং তৃতীয় বিভাগ লিগ নিয়েও একই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অচলাবস্থায় দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট সংস্থা কোয়াব।

লিগ নিয়ে অনিশ্চয়তার সম্ভাব্য সমাধান নিয়ে আগামী শনিবার (৪ এপ্রিল) মিটিংয়ে আলোচনা করবে বিসিবি। বেশিরভাগ বোর্ড পরিচালকদেরই সরাসরি যোগ দেয়ার কথা মিটিংয়ে, কেউ কেউ যোগ দেবেন অনলাইনেও।

সম্প্রতি বিসিবির মিডিয়া বিভাগ এবং পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে আপাতত একজনকে দায়িত্ব দেয়া হলেও আমজাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি। এ বিষয়েও সমাধান নিয়ে আলোচনা থাকবে বোর্ড মিটিংয়ে। এছাড়া আলোচনা হওয়ার কথা রয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের বিভিন্ন বিষয় নিয়েও।

বড় সংখ্যক কাউন্সিলরদের প্রতিবাদে বিসিবির বর্তমান বোর্ড খুব একটা স্বস্তিতে নেই। সম্প্রতি বিদ্রোহী কাউন্সিলররা জাতীয় ক্রীড়া পরিষদে এই বোর্ডকে অবৈধ দাবি করে চিঠি জমা দিয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে চলছে তদন্ত। ইতোমধ্যে তদন্তের স্বার্থে বিসিবির একাধিক পরিচালক তদন্ত কমিটির সঙ্গে দেখা করলেও এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল বিসিবি। শনিবারের মিটিংয়ে তদন্ত এবং বিসিবির ভবিষ্যত সংক্রান্ত বিষয়েও থাকতে পারে আলোচনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow