বিসিসিআইয়ের এমন ভুল, নেট দুনিয়ায় তোলপাড়

ভারতীয় ক্রিকেটের নক্ষত্রদের এক মঞ্চে হাজির করেছিল বিসিসিআই। ক্রিকেটে দারুণ অবদানের জন্য বর্তমান ও সাবেক খেলোয়াড়দের স্বীকৃতি দিতেই আয়োজন করা হয় নামান অ্যাওয়ার্ডস। ক্রিকেটীয় সাফল্য উদযাপনের সময়ই হাস্যকর এক ভুল করে বসে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মূলত, আইসিসি ইভেন্টে ট্রফি জয়ী ভারতের পাঁচ দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু গিল যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় লেখা ছিল, ‘জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।’  রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হলো গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ডের এই কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। দাবি, ভুল স্বীকার করে ক্ষমা চান বোর্ডকর্তারা। বেমালুম বদলে গেল অধিনায়কের নাম!  সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে লক্ষ্য করে সমালোচনার তির ছুটেছে। ক্ষুব্ধ রোহিতের ভক্তরা। কেউ লিখেছেন, গিলকে সব কৃতিত্ব দিতে গিয়ে ভারতীয় বোর্ড ভুলে গিয়েছে যে, রোহিত দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। আবার কেউ মজা করে বলেছেন, সবাই জানত রোহিত অধিনায়ক ছিলেন। ভারতীয় বোর্ড সবার ভু

বিসিসিআইয়ের এমন ভুল, নেট দুনিয়ায় তোলপাড়
ভারতীয় ক্রিকেটের নক্ষত্রদের এক মঞ্চে হাজির করেছিল বিসিসিআই। ক্রিকেটে দারুণ অবদানের জন্য বর্তমান ও সাবেক খেলোয়াড়দের স্বীকৃতি দিতেই আয়োজন করা হয় নামান অ্যাওয়ার্ডস। ক্রিকেটীয় সাফল্য উদযাপনের সময়ই হাস্যকর এক ভুল করে বসে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ড। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মূলত, আইসিসি ইভেন্টে ট্রফি জয়ী ভারতের পাঁচ দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু গিল যখন মঞ্চে ছিলেন তখন টেলিভিশনের পর্দায় লেখা ছিল, ‘জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।’  রোহিতের বদলে দেখিয়ে দেওয়া হলো গিল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বোর্ডের এই কাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। দাবি, ভুল স্বীকার করে ক্ষমা চান বোর্ডকর্তারা। বেমালুম বদলে গেল অধিনায়কের নাম!  সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে লক্ষ্য করে সমালোচনার তির ছুটেছে। ক্ষুব্ধ রোহিতের ভক্তরা। কেউ লিখেছেন, গিলকে সব কৃতিত্ব দিতে গিয়ে ভারতীয় বোর্ড ভুলে গিয়েছে যে, রোহিত দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। আবার কেউ মজা করে বলেছেন, সবাই জানত রোহিত অধিনায়ক ছিলেন। ভারতীয় বোর্ড সবার ভুল ভেঙে দিয়েছে।  ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের ক্ষমা চাওয়ারও দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বোর্ডের অনুষ্ঠানে গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। রোহিত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তার সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন না বিরাট কোহলিও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow