বিয়ে বাড়ির আলোক সজ্জার তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশু নিহত

বিয়ে বাড়ির আলোক সজ্জার তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সুনামগঞ্জের তাহিরপুরে সুজিত বর্মন(৭) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ে বাড়িতে এখন শোকের মাতম চলছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়ন মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামে ঘটনা ঘটেছে। নিহত সুজিত বর্মন সত্যময় বর্মন এর ছেলে। আর এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার মধ্য তাহিরপুর(খলাহাটি গ্রামে)রবিবার রাতে অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মন এর বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এ জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জাও করা হয়। সেই আলোকসজ্জার বৈদ্যুতিক তারে আজ সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় ও ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে। তাহিরপুর থানা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানিয়েছেন,প্রাথমিক ভাবে জানা গেছে বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতা বসত স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান,বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশু নিহতের ঘটন

বিয়ে বাড়ির আলোক সজ্জার তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশু নিহত

বিয়ে বাড়ির আলোক সজ্জার তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সুনামগঞ্জের তাহিরপুরে সুজিত বর্মন(৭) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ে বাড়িতে এখন শোকের মাতম চলছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়ন মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামে ঘটনা ঘটেছে। নিহত সুজিত বর্মন সত্যময় বর্মন এর ছেলে।

আর এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার মধ্য তাহিরপুর(খলাহাটি গ্রামে)রবিবার রাতে অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মন এর বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এ জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জাও করা হয়। সেই আলোকসজ্জার বৈদ্যুতিক তারে আজ সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শরীরের কিছু অংশ পুড়ে যায় ও ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে।

তাহিরপুর থানা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানিয়েছেন,প্রাথমিক ভাবে জানা গেছে বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতা বসত স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান,বিদ্যুৎ পৃষ্ট হয়ে শিশু নিহতের ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow