বিয়ের আলাপকালে যুবকের এইচআইভি পজিটিভ, অতঃপর...

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে ভারতের হায়দরাবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক যুবক প্রতিশোধ নিতে জোরপূর্বক নিজের এইচআইভি সংক্রমিত রক্ত এক তরুণীর শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান। ঘটনার প্রায় এক মাস পর ২৪ বছর বয়সী ওই তরুণী মারা গেছেন। জানা যায়, অভিযুক্ত যুবকের নাম মনোহর। তিনি ভুক্তভোগী তরুণীর আত্মীয় ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের কথাও চলছিল। তবে স্বাস্থ্য পরীক্ষায় মনোহরের এইচআইভি পজিটিভ ধরা পড়লে গত বছর সেপ্টেম্বরেই তরুণী বিয়ে বাতিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ মার্চ তিনি তরুণীর বাড়িতে গিয়ে জোর করে নিজের সংক্রমিত রক্ত তার শরীরে প্রবেশ করান। ঘটনার পরপরই পুলিশ মনোহরকে গ্রেপ্তার করে। এদিকে ঘটনার পর থেকে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে পরিবার ও পুলিশ। গত শুক্রবার তাকে নিজ ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, সামাজিক ভয়, মানসিক চাপ এবং ট্রমা তিনি সহ্য করতে পারেননি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।  

বিয়ের আলাপকালে যুবকের এইচআইভি পজিটিভ, অতঃপর...

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাকে কেন্দ্র করে ভারতের হায়দরাবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক যুবক প্রতিশোধ নিতে জোরপূর্বক নিজের এইচআইভি সংক্রমিত রক্ত এক তরুণীর শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান। ঘটনার প্রায় এক মাস পর ২৪ বছর বয়সী ওই তরুণী মারা গেছেন।

জানা যায়, অভিযুক্ত যুবকের নাম মনোহর। তিনি ভুক্তভোগী তরুণীর আত্মীয় ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ের কথাও চলছিল। তবে স্বাস্থ্য পরীক্ষায় মনোহরের এইচআইভি পজিটিভ ধরা পড়লে গত বছর সেপ্টেম্বরেই তরুণী বিয়ে বাতিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ মার্চ তিনি তরুণীর বাড়িতে গিয়ে জোর করে নিজের সংক্রমিত রক্ত তার শরীরে প্রবেশ করান।

ঘটনার পরপরই পুলিশ মনোহরকে গ্রেপ্তার করে। এদিকে ঘটনার পর থেকে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।

গত শুক্রবার তাকে নিজ ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, সামাজিক ভয়, মানসিক চাপ এবং ট্রমা তিনি সহ্য করতে পারেননি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow