বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খবর এনডিটিভির। যোধপুরের মানানি গ্রামের বাসিন্দা শোভা (২৫) ও বিমলা (২৩) নামে দুই বোনের বিয়ে হওয়ার কথা ছিল শনিবার। শুক্রবার রাতেও তাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন। যোধপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) রোশন মীনা জানান, ভোরের দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে আর বাঁচানো যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত কোনো পদার্থ গ্রহণ করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত

বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খবর এনডিটিভির।

যোধপুরের মানানি গ্রামের বাসিন্দা শোভা (২৫) ও বিমলা (২৩) নামে দুই বোনের বিয়ে হওয়ার কথা ছিল শনিবার। শুক্রবার রাতেও তাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।

যোধপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) রোশন মীনা জানান, ভোরের দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে আর বাঁচানো যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত কোনো পদার্থ গ্রহণ করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow