বুধবার টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনি জনসভায় অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় বক্তৃতা দেবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা এ তথ্য জানায়। টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

বুধবার টাঙ্গাইলে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনি জনসভায় অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় বক্তৃতা দেবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা এ তথ্য জানায়।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow